<ঈমামের সাথে কারবালার পথে>
ছুটে চলে মদীনা হতে ইমাম বাহিনী
কুফা হতে এসেছে শান্তি বার্তা
যেতে হবে এখুনি –
“তোমরা কী প্রস্তুত সবে?
হাঁকেন ঈমাম হোসায়ন,
“লাব্বাইকা এয়া ইবনা আলী
ওয়া ইবনে রাসুলে আরাবী
প্রয়োজনে দিয়ে দেব জান,
ঈমামের তরে হব কুরবান,
সইবে না দিলে ঈমামের অপমান।”
কারা এ নির্ভিক অভিযাত্রী,
ছুটে চলেছে অবিরাম দিবারাত্রি?
সামান্য রসদ, তাও ফুরিয়ে যায়,
হায়! এবার হবে কী উপায়?
সঙ্গে যুবা শিশু ও নারী,
তিন কুড়ি বার অভিযাত্রী
জন হীন অচনা প্রান্তরে
ঈমাম বাহিনী পথ খুঁজে ফিরে।। (রণ সাজে সুসজ্জিত শত্রুদল)
ঘিরে ফেলে ঈমামের শিবির
দশ হাজার ইয়াজিদি খিঞ্জির
কহে, “লড়ো!
না হয় মর”
ঈমাম কহেন,
শান্ত কোমল স্বরে,
“বৃথা কেন প্রাণ হানি?
মুসলমানের রক্ত পবিত্র আমানত জানি”
কহিল পামর সেনা,
“অতশত বুঝিনা,
বলেছেন প্রভূ ইয়াজিদ
‘হোসেনের শির চাই,
কে পারবি নিয়ে আয়,
দেব লক্ষ দিনার পুরস্কার
তবুও ঐ শির চাই আমার,
মক্কা মদিনা কুফা
করে দাও ছারখার
কী যায় আসে আমার?
শত্রু আমার শুধু দুই জনা
হোসাইন আর ইবনে যুবাইর
দূর হয়ে যাক পথের কাঁটা
চাই আগে আমি হোসেনের মাথা”
ঈমাম শিবিরে বাজে রণ ডংকা,
সত্যের তরে ত্যাজিব জীবন
নাহি কোন শংকা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



