ভিক্ষা চাহি প্রভূ আমি! পাপমুক্ত জিন্দিগী,
চাই যে আরো কবুল হবে, আমার সকল বন্দিগী।।
সকল মুস্কিল প্রভূ! করো তুমি আসান,
মরণকালে অটুট যেন, থাকে মোর ঈমান।।
শহীদ হবার তীব্র বাসনা জাগে এ হৃদে
শেষ ঠাঁই মোর যেন হয়, জান্নাতুল বাকী’তে
প্রিয় মুস্তাফার চেহারা দেখে, ঘুমিয়ে যাবো কবরে
তাঁর শাফায়াতের ভেলায় চড়ে, মুক্তি পাব হাশরে
দেখবো তোমায় নয়ন ভরে, সুদৃঢ় আশা এ মনে
জান্নাতের কীবা মুল্য আছে? বিনা প্রভূর দরশনে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


