
আদেখা অধরা সে চির সুন্দর
এসেছে তব দ্বারে, দেখ আঁখি মেলে।।
যার ভাবনায় কেটেছে বেলা,
ও তোর সোনার অঙ্গ হইল কালা
তারে দেখে আজ জুড়াও জ্বালা।।
প্রেম মন্দিরের বেদীমূলে,
আজ উৎসবের প্রদীপ জ্বলে
যৌবনের জয়গানে,
প্রেমের ধূপ দানে সুগন্ধির মৌতাতে
জীবন উৎসর্গের রাগিনি বাজে,
সুমধুর সুরে আকুল করা তানে
ডাক দিয়ে যায় সব প্রেমিকগণে
মধু মিলনের এ শুভ লগনে
দিয়ে যাও প্রাণের অর্ঘ্য
আর আছে যত ঐশ্বর্য
বিলিয়ে দাও সে চরণে
যাকে ভেবেছিলে তুমি শয়নে স্বপনে
সে প্রেমের দেবী আজ স্বয়ং
উপস্থিত তব পূজার অর্ঘ্য নিতে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


