somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এস এম ইসমাঈল
নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

তাবলিগ জামাত

১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব বরেণ্য আলেমদের
দৃষ্টিতে তাবলীগ জামাত ও গ্রন্থসমূহ :
১. সঊদী আরবের প্রধান মুফতী ও
ইসলামী গবেষণা ও ফাতাওয়া অধিদপ্তর
এর মহাপরিচালক এবং সর্বোচ্চ
ওলামা পরিষদের প্রধান শায়খ আব্দুল আযীয
বিন আব্দুল্লাহ বিন বায (রহঃ) বলেন,
তাবলীগপন্থীদের নিকট
আকীবদা সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই
এবং তাদের নিকট রয়েছে কিছু কুসংস্কার,
বিদ‘আত ও শিরকী কার্যক্রম।
সুতরাং তাদের সাথে বের হওয়া জায়েয
নয়। তাদের নিকট ইসলাম
সম্পর্কে জ্ঞানের ঘাটতি রয়েছে।
তাদের আরো অধিক ইসলামী শরী‘আহর
সঠিক জ্ঞানের প্রয়োজন এবং কুরআন ও
হাদীছ সম্পর্কে বিজ্ঞ আলেমের
প্রয়োজন,
যাতে তারা তাদেরকে তাওহীদ ও
সুন্নাহর জ্ঞানে আলোকিত করবেন।[19]
২. সঊদী আরবের সর্বোচ্চ
ওলামা পরিষদের সদস্য এবং জাতীয়
ফাতাওয়া বোর্ডের স্থায়ী সদস্য মুহাম্মাদ
বিন সালেহ আল-উছায়মীন (রহঃ) বলেন,
ইলিয়াসী তাবলীগ জামায়াত পন্থীদের
অনুরোধ করছি, তারা যেন তা পরিত্যাগ
করেন এবং রাসূল (ছাঃ) থেকে প্রমাণিত
আমল অনুযায়ী আমল করেন। এটাই তাদের
জন্য উত্তম এবং প্রতিফলও ভাল
হবে এবং তাদের মধ্যে যারা তাদের
বানানো ছয় উছূলকে নিজের চলার জন্য
মূলভিত্তি হিসাবে গ্রহণ করেছে,
তারা যেন এই চিন্তাধারা পরিবর্তন
করে ছহীহ হাদীছের দিকে যেন
ফিরে যায়। তারা যা করছে তা শরী‘আত
সম্মত নয়। তাদের সহ কোন মানুষের জন্য
এটা জায়েয হবে না যে, সে ইসলামের
যে কোন গল্প বলুক বা ওয়ায করুক
এবং তাতে এমন হাদীছের কথা উল্লেখ
করে যা সে জানে না। সেটি ছহীহ, যঈফ
না মওযু। কারো জন্য দুর্বল বা যঈফ হাদীছ
বর্ণনা করা জায়েয নয়। আল্লাহর নিকট
প্রার্থনা করছি, তিনি যেন
তাদেরকে ছিরাতে মুস্তাক্বীমের পথ
দেখান-আমিন।[20]
৩. সঊদী আরবের সাবেক সকল মুফতীদের
প্রধান ও ইসলামী গবেষণা ও
ফাতাওয়া অধিদপ্তর-এর মহাপরিচালক
এবং সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান
শায়খ মুহাম্মাদ বিন ইবরাহীম (রহঃ)
তাবলীগ জামায়াত সম্পর্কে বলেন, ‘এই
জামায়াতের কোন ফায়েদা নেই।
এটি একটি বিদ‘আতী এবং গোমরাহ
সংগঠন। তাদের তাবলীগী নিছাব
পড়ে দেখলাম তা গোমরাহী ও
বিদ‘আতে ভরপুর। এতে কবর
পূজা এবং শিরকের দিকে আহবান
করা হয়েছে। বিষয়টি এমনই যে, এ
ব্যাপারে চুপ থাকা যায় না।[21]
৪. বিশ্ববিখ্যাত মুহাদ্দিছ ও মুহাক্কিক
এবং বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ হাদীছ
বিশারদ শায়খ আল্লামা মুহাম্মাদ
নাছিরুদ্দীন আলবানী (রহঃ) বলেন,
তাবলীগ জামা‘আত আল্লাহর কুরআন
এবং রাসূল (ছাঃ)-এর ছহীহ হাদীছের উপর
প্রতিষ্ঠিত নয়
এবং সালফে সালেহীনদের পন্থার উপর
নয়। (ছাহাবী, তাবেঈ ও তাবে-
তাবেঈনদের একত্রে সালফে সালেহীন
বলা হয়)। এই তাবলীগ জামা‘আতের
সাথে বের হওয়া জায়েয নয়। তাদের
উচিত আগে ইসলামের সঠিক জ্ঞান
শিক্ষা নেয়া। তারা কুরআন ও ছহীহ
হাদীছকে তাদের মূলনীতি হিসাবে গণ্য
করে না (যার বাস্তব প্রমাণ তাদের
ফাযায়িলে আমাল সহ অন্যান্য গ্রন্থসমূহ)।
যদিও তারা মুখে বলে যে, তাদের
দাওয়াত কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক
কিন্তু এটা নিছক তাদের মুখের কথা;
তাদের সঠিক আকীবদা নেই, তাদের
বিশ্বাস জট পাকানো। এদের স্বচ্ছ
জ্ঞানের অভাব রয়েছে। এই তাবলীগ
জামায়াত মূলতঃ ছূফী মতবাদের ধারক ও
বাহক।[22]
৫. সঊদী আরবের সর্বচ্চ ওলামা পরষিদের
সদস্য আব্দুর রাযযাক আফিফী বলেন,
বাস্তবে তাবলীগপন্থিরা বিদ‘আতী,
ইসলাম বিকৃতকারী এবং কাদেরীয়া সহ
অন্যান্য বাতিল তরীকার অনুসারী।
তারা আল্লাহর পথে বের
হয়নি বরং তাদের প্রতিষ্ঠাতা আমীর
ইলিয়াসের মনগড়া পথে বের হয়েছে;
তারা কুরআন ও ছহীহ হাদীছের
দিকে ডাকে না বরং তারা অতি সূক্ষ্মভাবে ইলিয়াসের
দিকে ডাকে। আমি অনেক দিন
আগে থেকেই এদের চিনি। এরা মিসর,
ইসরাঈলে বা আমেরিকায় যে স্থানেই
থাকুক না কেন, এরা বিদ‘আতী।[23]
৬. সঊদী অরবের সর্বোচ্চ ওলামা পরিষদের
সদস্য শাইখ সালেহ বিন ফাওযান (রহঃ)
বলেন, দাওয়াতের নাম ব্যবহার
করে তাবলীগ জামায়াতের
লোকেরা যা করে তা বিদ‘আত; ছাহাবী,
তাবেঈ ও তাবে-তাবেঈ অর্থাৎ
সালফে সালেহীনরা এভাবে দাওয়াত
দেননি। এদের মাঝে অনেক বিদ‘আত
এবং ভ্রান্ত কুসংস্কার রয়েছে। এদের
কর্মনীতি রাসূল (ছাঃ)-এর কর্মসূচী ও
কর্মনীতির পরিপন্থী ও বিরোধী।
এটি একটি বিদ‘আতী ছূফী জামায়াত,
এদের সম্পর্কে সাবধান থাকা অপরিহর্য।
তারা বিদ‘আতী চিল্লা দেয়। তাদের
দ্বারা ইসলামের কোন
ফায়দা হবে না এবং কোন মুসলিমের
জায়েয হবে না এ জামায়াতের
সাথে সম্পর্ক রাখা এবং এদের
সাথে চলা।[24]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×