somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন রং এর পাগড়ী পরিধান করা সুন্নাত

১৯ শে জুন, ২০১৬ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন: আমার জানতে মন চায় যে , হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম কোন রঙের পাগড়ী পরিধান করতেন ? দলীল সহকারে জানালে উপকৃত হই ।

উত্তর: রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম তিন রংয়ের পাগড়ী
পরিধান করেছেন মর্মে বর্ণনা
পাওয়া যায়। কালো, সাদা, সবুজ
বর্ণের পাগড়ী পরিধান করা
নবীজীর খাছ সুন্নাতের অন্তর্ভুক্ত।
যেমন-
.
১) হযরত জাবের বিন আব্দুল্লাহ
হতে বর্ণিত, তিনি বলেন-
ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺍﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﺩﺧﻞ
ﻳﻮﻡ ﺍﻟﻔﺘﺢ ﻭﻋﻠﻴﻪ ﻋﻤﺎﻣﺔ ﺳﻮﺩﺍﺀ
‘নিশ্চয় নবীজী সাল্লাল্লাহু
আলাইহে ওয়া সাল্লাম মক্কা
বিজয়ের দিন যখন তথায় প্রবশে
করেন তাঁর মাথা মোবারকে ছিল
কালো পাগড়ী।’ (মুসলিম, কিতাবুল
হজ্জ, ৩/১৩৩)
.
২) ইমাম সাখাবী মা আয়েশা
ছিদ্দিকা হতে বর্ণনা করেন যে-
ﺍﻥ ﻋﻤﺎﻣﺔ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ
ﺍﻟﺴﻔﺮ
ﻛﺎﻧﺖ ﺑﻴﻀﺎﺀ ﻭﺍﻟﺤﻀﺮ ﻛﺎﻧﺖ ﺳﻮﺩﺍﺀ
‘নিশ্চয় সফররত অবস্থায় নবী পাক
সাল্লাল্লাহু আলাইহে ওয়া
সাল্লাম সাদা পাগড়ী এবং মুকীম
অবস্থায় কালো পাগড়ী পরিধান
করতেন।’ (সুবুলুল হুদা ওয়ার রাশাদ,
৭/২৭৬)
.
৩) হযরত যায়দ বিন আসলাম থেকে
বর্ণিত, তিনি বলেন-
ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺼﺒﻊ ﺛﻴﺎﺑﻪ
ﻛﻠﻬﺎ
ﺑﺎﻟﺰﻋﻔﺮﺍﻥ ﺣﺘﻲ ﺍﻟﻌﻤﺎﻣﺔ
‘নবীজী সাল্লাল্লাহু আলাইহে
ওয়া সাল্লাম সব কাপড়কেই
যাফরান দ্বারা রং করেছেন এমন
কী পাগড়ীসহ।’ (সুবুলুল হুদা ওয়ার
রাশাদ, ৭/২৭৩)
.
৫) এছাড়াও তাবেয়ী সুলাইমান ইবনু
আব্দিল্লাহর বর্ণনায় সাহাবীগণ
সবুজ পাগড়ী পরেছেন বলেও বর্ণনায়
পাওয়া যায়। তিনি বলেন-
ﺍﺩﺭﻛﺖ ﺍﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﺍﻻﻭﻟﻴﻦ ﻳﻌﺘﻤﻮﻥ ﺑﻌﻤﺎﺋﻢ ﻛﺮﺍﺑﻴﺲ
ﺳﻮﺩ
ﻭﺑﻴﺾ ﻭﺣﻤﺮ ﻭﺧﻀﺮ ﻭﺻﻔﺮ
‘আমি প্রথম যুগের মুহাজির
সাহাবীদেরকে দেখেছি যে,
তাঁরা সুতী, কালো, সাদা,, সবুজ
পাগড়ি পরিধান
করতেন।’ (মুসান্নাফে ইবনে আবী
শায়বাহ- ২৫৪৮৯)
.
পাগড়ীর পরিমাপ সম্পর্কে-
* ‘মিরআত শরহে মিশকাত’ গ্রন্থে
বর্ণিত যে, হুযুর
পাকের পাগড়ী
মোবারকের দৈর্ঘ্য ছিল তিন
হাত, সাত হাত,বার হাত এবং প্রস্থ
ছিল এক বিঘত
হতে কিছু বেশি।
১) পাগড়ির দৈর্ঘ্য তিন হাত,সাত
হাত,বার হাত পড়া খাছ সুন্নত,
২) সর্বোচ্চ ১২ হাত ও সর্বনিম্ম
তিন হাত পড়া খাছ সুন্নত,
৩) সাদা,কালো,সবুজ রং পাগড়ী
পড়া খাছ সুন্নত।
আরও একটা দলীল দেখুনঃ
ﻭَﻋَﻦ ﺃَﺑﻲ ﺭِﻣْﺜَﺔ ﺭِﻓَﺎﻋَﺔَ ﺍﻟﺘَّﻴْﻤِﻲِّ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ
ﻋﻨﻪ، ﻗَﺎﻝَ : ﺭَﺃَﻳﺖُ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﷺ ﻭَﻋَﻠَﻴﻪِ
ﺛَﻮﺑَﺎﻥِ ﺃَﺧْﻀَﺮَﺍﻥِ . ﺭﻭﺍﻩ ﺃَﺑُﻮ ﺩﺍﻭﺩ ﻭﺍﻟﺘﺮﻣﺬﻱ
ﺑﺈﺳﻨﺎﺩ ﺻﺤﻴﺢ
হযরত আবূ রিমসা রিফাআহ তাইমী
তাইমী রাদিয়াল্লাহু তাআলা
আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামার পরনে দুটো সবুজ
রঙের কাপড়
দেখেছি।
[আবু দাউদ ৪০৬৫, ৪২০৬,
তিরমিযি ২৮১২, ১৫৭২,
আহমদ ৭০৭১, ৭০৭৭, ১৭০২৭]
ধন্যবাদ... প্লিজ সবাই কপি করে
নিজের আইডিতে
শেয়ার করুন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ দুপুর ২:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×