++ শর্টকার্ট নিয়ে কিছু লংকাট আলাপন ++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
★★★ বর্তমানে আমরা সবকিছুতেই শর্টকার্ট খুজি। আমরা প্রায়শই ভাবি, কিভাবে শর্টকার্টে জীবনে সফলতা অর্জন করা যায়। আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে শর্টকার্টে ধনী হওয়া, শর্টকার্টে জান্নাতে যাওয়া কিংবা দুনিয়াতে খ্যাতিমান হওয়ার ধান্দা।
★★★ কিন্তু আমার/আপনার শর্টকার্ট তরীকা গ্রহনে বাগড়া দিতে সর্বদা প্রস্তুত কিছু মহামানব। তাদের মতে, সাফল্যের নাকি কোন শর্টকার্ট রাস্তা নাই। ভাবা যায়! সাফল্য নাকি নিরন্তর অধ্যাবসায়ের চুড়ান্ত ফল।
★★★ তবে শর্টকার্ট নিয়ে কিছু পজিটিভ কথা বলি। বর্তমানে সংস্কৃতি ও সভ্যতার উৎকর্ষতার সাথে সাথে জীবনযাত্রাও হয়েছে সহজ ও শর্টকার্ট। কাগুজে নোট আর সিকি আধুলির বদলে এসেছে প্লাষ্টিক মানি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যুগ এখন। মজার ব্যাপার হলো, এখন আর মানিব্যাগ ছিনতাই হয় না। আগে তো ঢাকার শহরে মানিব্যাগ নিয়ে ঘোরার সাহস হতো না। এই কিছুদিন আগেও প্যান্টের ব্যাক পকেটে ঢাউস সাইজের এক মানিব্যাগ নিয়ে ঢ্যাং ঢ্যাং করে গুলিস্তান থেকে ঘুরে এলাম। গাঞ্জুট্টি, হিরোঞ্চিদের খুব একটা আগ্রহ দেখলাম না। তারাও হয়তো শর্টকার্ট জেনে গেছে। এতদিনে জেনে গেছে, প্লাষ্টিক মানি আর ভার্চুয়াল মানির খবর!
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?
ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন