somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইন সবার জন্য সমান নয়:সরাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাতিজা আটক, পরে মুক্তি

০৮ ই মে, ২০১১ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাবনার বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর ভাতিজা আমিনুল ইসলামকে (২৫) আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় আমিনুলকে বেড়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছিল।

আটককৃত আমিনুল বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার বদিউল আলমের ছেলে এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর ভাতিজা (আপন বড় ভাইয়ের ছেলে)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার বিকালে মনোনয়নপত্র বাছাইকালে উপজেলার জাতসাকিনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আইয়ুব আলীর মনোনয়নপত্র ত্রুটির কারণে বাতিল করা হয়।

এরপর বিকাল সাড়ে ৫টার দিকে আমিনুল ইসলাম তার কয়েকজন সহযোগীকে নিয়ে নির্বাচন অফিসে গিয়ে নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের কাছে ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার কারণ জানতে চান।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমিনুল নির্বাচন কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা, ইউএনও ও থানার ওসিকে জানালে পুলিশ সন্ধ্যায় আমিনুলকে আটক করে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, ‘আমিনুলকে মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় আটক করা হয়েছিল। সে তিন দিনের মধ্যে তার মোটরসাইকেলের কাগজপত্র দেখাবে বলে মুচলেকা দিলে তাকে রাত পৌনে ৯টার দিকে ছেড়ে দেয়া হয়।’

তিনি আরো বলেন, আমিনুলের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ পাইনি। নির্বাচন কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেয়া প্রসঙ্গে ওসি বলেন, নির্বাচন কর্মকর্তা লিখিত অভিযোগ দিলে অবশ্যই আমিনুলকে গ্রেপ্তার করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়ার ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সূত্র: রিয়েল টাইম নিউজ
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ দাগের খিদা

লিখেছেন রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭



আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।

কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

আমেরিকান জীবন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৪

গত সপ্তাহে এক আত্মীয়র বিয়েতে গিয়েছিলাম। কনে বাংলাদেশী বাবা মার আমেরিকায় জন্ম নেয়া বাঙালি, বর সাদা আমেরিকান। সমবয়সী, দুজনের বয়সই বাইশ বছরের মত। বর ইসলাম গ্রহণ করেছে দুই... ...বাকিটুকু পড়ুন

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×