হতভম্ব আবিদ বলতে থাকে, “কি দুষ্টু মেয়েরে বাবা! জেনেও না জানার ভান করে আমার সাথে কথা বলল এমনভাবে যে আমি বুঝতেই পারলাম না!!” সুদীপা হাসতেই থাকে আর আবিদ ওর হাসির শব্দে ক্রমশ হারিয়ে যেতে থাকে। হঠাৎ সুদীপা জিজ্ঞেস করে, “আচ্ছা তুমি সুহার কাছ থেকে নাম্বার নিলে কিভাবে? আমার জানামতে তুমি চাইবে না আর চাইলেও সুহা দিবে না।” আবিদ এবার হোহো করে হাসে আর বলে, “আমি কি চেয়েছি নাকি? আমি তো ওর সামনেই নিয়েছি আর সুহা টেরও পায়নি। একদিন আমি সুহাকে বললাম যে আমার মোবাইল চুরি হয়েছে তাই আমি নতুন সিম নিয়েছি। তো সুহা যেন সেটা সেভ করে নেয়, জানি আমার নাম্বার ওর মনে থাকার কথা না, আসলে সিম বদলাই নি। তো সুহা মোবাইলটা হাতে নিতেই বললাম আমি সেভ করে দেই। সুহা কিছু না বুঝে দিল আর আমি তোমার নাম্বারটা নিয়েই নিলাম।”
এবার সুদীপাও অবাক হয়ে থাকে। আর বলে, “বাপরে কি মানুষ! মোবাইল নাম্বার কিভাবে নিল!!” এরপর ওদের সম্পর্কটা আরো সুন্দর হয়ে যাচ্ছিল। প্রায় ৮ মাস পরে সুদীপার জন্মদিনে আবিদ ওকে বলে দেয় ভালোবাসার কথা। সুদীপা ভীষণ খুশী হয়ে যায় আর বলে, “আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ জন্মদিন আজ। অনেক ধন্যবাদ আমার জীবনটাকে রাঙিয়ে তোলার জন্য।” আবিদ ভালোলাগায় ভাসে আর হাসিতে মুখটা ওর ভরে যায়। এর কিছুদিন পরেই সুদীপার ভর্তি পরীক্ষা। সুদীপার খুব ইচ্ছা ইঞ্জিনিয়ারিং পড়ার, তাই যখন বুয়েটে চান্স পেল না তখন কোন ভাবনা চিন্তা না করেই প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে গেল।
এভাবেই চলে যেতে থাকে দিন, মাস বছর। ওদের সম্পর্কটাও দিন দিন আরো মজবুত হতে থাকে। ওদের ভালোবাসার যেদিন ৩ বছর পূর্তি হল, সেদিন সুদীপার মনের একটা গোপন ইচ্ছা পূরণ হল। সুদীপার অনেক ইচ্ছা ছিল যে দুজন একসাথে বৃষ্টিতে ভিজবে আর বৃষ্টির পানির সাথে ওদের ভালোবাসার আনন্দাশ্রু মিশে একাকার হয়ে যাবে। কাকতালীয় ভাবে সেদিন ই আকাশ ভেঙ্গে বৃষ্টি নেমেছিল। আবিদ আর সুদীপা রিকশায় করে অনেক ঘুরেছিল শুধু বৃষ্টিতে ভেজার আনন্দ উপভোগ করার জন্য। আজো আবিদের মনে পড়ে সুদীপার চোখেমুখে সেদিন কি পরিমাণ খুশীর ঝিলিক দেখেছিল। কোনদিন ভুলবে না আবিদ সুদীপার সেই খুশীর কথা, তাই তো মেঘলা আকাশ দেখলেই মনে পড়ে যায় সেদিনের কথা।
হঠাৎ করেই একদিন দুজনের পরিবার জেনে যায় ওদের কথা, ওরাই জানিয়েছিল। কিন্তু দুজনের কারো পরিবার ই মেনে নিল না। এদিক দিয়ে ওরা দুজন ই ব্যতিক্রম, অন্যান্যদের মত পালিয়ে গেল না, বাবা-মাকে কষ্টও দিল না। শুধু মেনে নেয়ার আশা করে বসে রইল। কিন্তু পরিবার তাও বুঝতে চায় না, দুজনের বিয়ের জন্যই তারা পাত্র-পাত্রী দেখা শুরু করলেন। দুজনের কেউই কোনমতে সায় দিল না বিয়ের জন্য। পরিবারে ঘোষণা দিয়ে দিল ওরা জীবনেও বিয়ে করতে চায় না। এভাবেই আরো ২ বছর কেটে গেল, কিন্তু কোন পরিবার ই রাজী হল না। ওরা ওদের কথায় অনড় রইল। কেউ ভেবেও দেখল না সন্তানরা কিন্তু বাবা-মাকে কষ্ট দেয় নি।
চলবে.......
স্বপ্নালু জীবন-১
স্বপ্নালু জীবন-২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



