অনেক ভেবে চিন্তে ২০০৮ সালে গার্মেন্টস এর মার্চেন্টডাইজিং পোস্টে চাকুরী শুরু করি । বি জি এম ই থেকে মার্চেন্টডাইজিং কোর্স করে নিজ চেস্টায় একটা গ্রুপ অব কোম্পানীতে সাভারে চাকুরী নেই প্রতিদিন পুরান ঢাকা থেকে সাভার অফিস করতাম মাত্র ৫০০০ টাকা বেতনে। তারপর ১ বছরের মাথায় ঢাকাতে একটি নামি দামি গ্রুপ অব কোম্পানীতে ভাল বেতনে ঢুকি । সেখানেই পরিচয় আমার বর্তমান কোম্পনীর এম ডির সাথে । অসম্ভব ভাল একজন মার্কেটিং ব্যক্তিত্ত উনি সাথে সাথে অসম্ভব কনভেনসিং পাওয়ার আছে তার মধ্যে যা যে কারোরই ভাল লাগবে বস হিসাবে তার কাছ থেকে শুনতে। আমি ও তার ব্যতিক্রম নয় !! আস্তে আস্তে তাকে অসম্ভব পছন্দ করে ফেলি এবং এত বেশী পছন্দ যে সমস্ত পৃথিবী একদিকে আর উনি একদিকে !! আর সেই সুযোগটাই তিনি নেয় আমার কাছ থেকে, রাত নেই দিন নেই শুধু কাজ আর কাজ করি তাকে ভালোবেসে আর প্রতিদানে যা পেলাম তার লিস্ট এত বেশী বড় যে বলার বাইরে। কাল আমার সাথে আমার সাথে বি জি এম ই থেকে মার্চেন্টডাইজিং কোর্স করা এক বন্ধুর সাথে দেখা হল আমার বেতন শুনে সে তো অবাক !! একই সাথে পাশ করে আমার ৩ -৪ গুন বেতন সে বেশী পায় আর বলল এ পর্যন্ত সে ৫-৬ টা চাকুরী চেঞ্জ করেছে মালিককে না বলে চলে গিয়েছে আর আমি গাধা বললাম আমি আমার মালিক কে ভালোবেসে মিনিমাম ৪-৫ টা চাকুরীর সুযোগ সাথে সাথে ২-৩ গুন বেশী বেতন পেয়ে ও যাই নি মালিকের কথা ভেবে মানে তাকে ভালবেসে । আর ভালবাসার দামটা উনি দিলেন এভাবেই ! ভাবতে খুব কস্ট লাগে। পর পর ৩ বছর কোন বেতন বাড়ায়নি, একই বেতনে চলে যাচ্ছে দিন ।
এখন আমি আমার ভুল বুঝতে পারছি । অনেকে আগে আমাকে বলত যে , কর্পোরেট লেভেলে ভালবাসা বলে কিছু নেই আছে প্রফেশনালিজম । সুতরাং যারা চাকুরী করছেন আর চাকুরী করবেন , তাদের জন্য আমার এই সাবধান বানী , “ কর্পোরেট লেভেলে ভালবাসা বলে কিছু নেই আছে প্রফেশনালিজম” ভালবাসা অফিসের বাইরে করতে হবে ভিতরে নয় ।
আজ ৬ টা মাস ধরে একটা চাকুরী খুঁজছি নেটের এমন কোন সাইট নেই যে আমার সিভি আপলোড করা নেই সাথে সাথে প্রতিদিন এবং প্রতিনিয়ত সিভি ড্রপ করেই চলছি কিন্তু কোন সাড়া শব্দ নেই কোন প্রতিষ্ঠান থেকে । আমার কাজ সম্পর্কে কনফিডেন্স ১০০% শুধুমাত্র ইন্টারভিউর জন্য অপেক্ষা করছি কিন্তু কোন খবর আসে না ।
অবশেষে বলতে চাই - সময়টা খারাপ যাচ্ছে... ভালবাসার কি চরম মুল্য দিতে হচ্ছে এখন ! সৃষ্টি কর্তার কি সুনজর পড়বে না আমার ওপর ??
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




