প্রিয় আজাদ
..‘ভালো থেকো রোদ, মাঘের কোকিল
ভালো থেকো বক, আড়িয়ল বিল
ভালো থেকো নাও, মধুমাখা গাঁও, ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।’
তোমার এ লেখাটি যেমন এখন শুধুই অতীত। তেমনি তোমার বক, কোকিলে ঘেরা আড়িয়াল বিলও অতীতের পাতায় পড়লো বলে! রাষ্ট্রীয় অধিকর্তারা আজ নতুন ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত.. কারণ তারা মধুমাখা গাঁও ভুলে গেছে। তাদের কাছে এখন প্রকৃতি, স্মৃতি বলে কিছু নেই; হয়তো তাদের কোনো অতীত নেই বলে! কিন্তু আমরা কোথায় যাবো আমাদের যে সুবিশাল এক অতীত আছে, আছে ভোরের শিশির, পাখিদের ডাক, শীতের সকাল; দূরন্ত শৈশব তো ভুলে যেতে পারি না। যদি অনেক দামি গাড়িতে কিংবা অনেক উঁচু ভবনে থাকলে এসব ভুলতে হয় তবে আমার মাটির ভিটির ঘরই স্বর্গ।
আজাদ, তুমি আমাদের রেখে গেছ ফালি ফালি করে কাটা বাংলাদেশে। এভাবে আমাদের দেখতে কি তোমার ভালো লাগে? হয়তো না। কারণ তুমি যে অতীতকে ভুলে থাকতে পারো না।
আরিয়াল বিলের উপর অধিকর্তাদের লোভাতুর দৃষ্টি পড়েছে.. তুমি কি ভয় পেয়েছো? না, ভয় পাবার কারণ নেই। সেই সব মানুষ আজ ঘুম থেকে উঠেছে, এখন সকালের নাস্তার জন্য প্রস্তুত; কেউ কেউ হয়তো দুপুরের খাবারের খাবারের আগেই তোমার সঙ্গে দেখা করবে। আবার কেউ কেউ একটু পড়ে.. তুমি ভেবো না তোমার পাশে সবাই দাঁড়ালেও ওই বিলে মানুষের তৈরি পাখির উড়বে না। তুমি নিশ্চিত থাকো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


