হৃদয়ে আজ অনেক কথাই বলার আছে।। পারছি না তোমার পরিচয় ফাস হয়ে যাবে বলে।। তোমার পরবর্তীতে পেয়েছি সন্তান বা স্ত্রীর।। এবার পেলাম না কারোরই।। একদম কারো না।।
স্মৃতি নিজ অজান্তেই ফিরে যাচ্ছে তোমার কাছে।। একটা কার্ডে ছোট্ট ক/টি কথা, আর ছেড়াপাতায় তাড়াহুড়া করে লেখা সেই ছোট্ট পত্রই আজ আমার কাছে অনেক।।
২৮ বছরেরপুরাতন গিন্নী আর বিবিএর শেষ সেমিষ্টারের কন্যার মনেই নেই, শুভেচ্ছা জানানোর।। অথচ ওরা বুঝতে পারে না, জীবনের অর্ধেকেরও বেশী একা কাটানো মানুষটির কাছে সামান্য কথাই মনিহারের মত।।
৬০য়ের উপরে পরিজনদের কাছ থেকে নববর্ষের শুভেচ্ছা না পাওয়াকে কি বলবো?? দূর্ভাগ্য না সৌভাগ্য??
আমি এটাকে পজিটিভ অর্থেই নিয়েছি।।
টান থাকলে দাও, না হলে ভুলে যাও।।
কিন্তু বছরান্তে দেশে গেলে, সবার দরদ আর ভালবাসা উথলে উঠে।। কেজি কেন মন দরেও তা ওজন করা যায় না।।
কারনে অকারনে শিখন্ডী হিসাবে আমার উপস্থিতিই সবার কাম্য।।
আমিও অভিনয় করে যাই।। তবে অনেক পিছিয়ে, স্থানীয়দের মাঝে।। কারন আমি বিশ্বাস করি একপথে আর ওরা তিলে তিলে।। অর্থ-বৃত্তের মাপকাঠিতে।। তবুও আমার গৌরব হাত পাততে হয় না কারো কাছে।। গিন্নী আর কন্যার গৌরব আর অহংকার এখানেই।। যা সব যন্ত্রনার মূল।।
লিখলে অনেক কিছুই লিখতে পারি, কিন্তু তা যে পারিবারক দূর্বলতাই প্রকাশ পাবে।। তাই.......।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

