somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুকরো টুকরো রম্য

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না পড়লেন তো মিস করলেন।

(১) আমার ছোট বোন রিনি। খুব আদরের। ও যখন খুব ছোট তখনকার ঘটনা। একদিন বাড়িতে খেলা করছে। কিভাবে যেন একটা মার্বেল কুড়িয়ে পেলো। মার্বেল চিনেন তো? কাঁচের ছোট্ট গোল বল। ওর খুব পছন্দ হল জিনিসটা। ঘরের মেঝেতে ফেলে দিচ্ছে। টক টক টক করে শব্দ হচ্ছে আর ড্রপ খাচ্ছে।
ছোট ভাই হোসেন। বান্দরকুলের নেতৃস্থানীয়। বাইরে থেকে এসে দেখে এই অবস্থা। দুস্টুমী করার জন্য কেড়ে নিল বলটা। এখন রিনি ওর পিছে পিছে ঘুরছে আর বলছে -দে, দে। হোসেন বলছে -না দিবো না। আগে বল এর নাম কি? রিনি বলল- দানিনা। হোসেন বলল- এর নাম মার্বেল। রিনি চিৎকার মেরে বলে উঠলো- না এ মাল বেল না। আমি লান্না ঘলেল পিতনে পাইতি। এ আমাল বেল।

(২) রিনির বড় মিলি। আমার সেঝো বোন।
পাঠক মনটাকে শক্ত বেড়ার বাঁধনে বাঁধুন। লিক হয়ে যাওয়ার সম্ভাবনা।
ও তখন ছোট। ছোট বাচ্চারা সচরাচর "র" উচ্চারন করতে পারেনা। "ল" হয়ে যায়। মিলি "র"-ও পারেনা, "ল"-ও পারেনা। ওর উচ্চারন হতো "ন"। যেমন- গাড়ী শব্দটি অধিকাংশ বাচ্চারা উচ্চারন করে "গালি"। মিলি বলতো-"গানি"।
মেরি'র মা নামের এক খ্রীস্টান মহিলা আমার দাদীর আমল থেকে আমাদের বাড়ীতে কাজ করতেন। সেদিন বাড়িতে মাংশ রান্না হয়েছে ,মেহমানদারী উপলক্ষ্যে। হোসেন আর মিলি খানিক সময় পর পর এসে মাংশ খেয়ে যাচ্ছে। শুধু ওরা না, সাথে বন্ধু-বান্ধব। মা দেখলেন এভাবে চললে মেহমান খাবে কি? মেরীর মাকে বললেন মাংশের কড়া দড়ির ছিকেয় করে উপরে উঠিয়ে ঝুলিয়ে রাখতে। ওরা এবার এসে দেখে মাংশের কড়া উপরে, নাগালের বাইরে। খাবে কি করে? প্লান করলো মাংশ চেয়ে তো পাওয়া যাবে না, দেখি একটু ঝোল চেয়ে দেখি। মিলি মেরির মা'র কাছে ঝোল চাচ্ছে-" মানিন মা, মানিন মা, গোততেন কনাদা ইত্তু নামাই দাওনা, ধোন তেকে দেকি।
(মেরির মা, মেরির মা, গোশতের কড়াটা একটু নামাই দাওনা, ঝোল চেখে দেখি।)

(৩) এবার হোসেনের গল্প।
ও এখন বসতে পারে। পাছা সরিয়ে সরিয়ে এখান থেকে ওখান যেতে পারে। আমাদের একটা কুত্তী ছিলো তখন। বরাবরই আমাদের কুত্তী ভাগ্য প্রসন্ন। কুত্তা হয় না। যদিও হয়, তা হয় আলসের কুড়ে। বছর গেলে ঐ কুত্তীর মাধ্যমে আবার তিন চারটা। বুঝতেই তো পারছেন।
সেবারের ঘটনা। কুত্তীর চারটা বাচ্চা হয়েছে। তারা দৌড়াতে পারে। সারা বাড়িতে তাদের দৌরাত্ব। হোসেনের সাথে ওদের বড় সখ্যতা। ওদের ধরে কান মলে দেয়। ওদের সাথে খেলা করে। মাঝে মইধ্যে যখন ধরতে না পারে তখন কান্না জুড়ে দেয়। আবার ধরে ওর কাছে এনে দিলে কান্না থেমে যায়। এমন একদিন, হোসেন বাচ্চা গুলোর সাথে খেলা করছে। আমরা ব্যস্ত টুকরো টুকরো কাজে। হঠাৎ হোসেনের খিলখিল শব্দের হাসি শুনে আমরা ওর দিকে তাকালাম। দেখি একটা বাচ্চা হোসেনের নুনু'কে দুদু মনে করে চুষতেছে। আর বাকি গুলো চক্রাকারে ঘুরতেছে। লেকিন চান্স নেহি মিলতা হ্যায়
বিঃ দ্রঃ- নাগু ও আমুতেও প্রকাশিত।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×