বাঁচার তাগিদে মানুষ কত কি করে নররাক্ষসের’ সঙ্গে কিছুক্ষণ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি
অবিশ্বাস্য হলেও সত্যি।
রোজ গোটা দশেক জ্যান্ত মুরগি আর বেশ পরিমাণে কাঁচা শাকসবজি খেয়ে চলেছেনে স্রেফ বাঁচার তাগিদে। পয়সা উপার্জনের জন্য বেছে নিয়েছেন এই বিচিত্র জীবিকা শঙ্কর।
পুরো নাম শঙ্কর রাজভড়। আদি নিবাস ভারতের উত্তরপ্রদেশের বেনারসে। বছর ২২-এর এ যুবক এখন পশ্চিমবাংলায় ‘নররাক্ষস’-এর খেলা দেখিয়ে বেড়ান। হাওড়া জেলার বাকড়ায় গিয়ে দেখা মিলল এই নররাসের সঙ্গে।
বাকড়ার একটি মেলার এখন অন্যতম আকর্ষণ শঙ্কর রাজভড় ওরফে নররাক্ষস। গায়ের রঙ ঘোর কালো। মাথায় বড় বড় চুল। কপালে লাল কাপড়ের ফেট্টি। তাঁবুর ভেতরে চেন দিয়ে বাঁধা দুটি পা। একের পর এক জ্যান্ত মুরগি খেয়ে চলছেন তিনি। গোটা মুখ রক্তাক্ত। রোজ দশটি মুরগি তার খাদ্য। শুধু এটাই নয়, তার খাদ্যের তালিকায় আরও রয়েছে একটি রুই মাছ, ধানের কুঁড়ো, খড়, ডিমের খোসা, টিউব লাইটের কাচ, ঘাস, কুমড়ো, লাউ এমনকি ইট পর্যন্ত!
দেখা গেল, রোমহর্ষক এই প্রর্দশনীতে নকল রাসক্ষকে দেখে শিশুরা অনেকেই ভয়ে বাবা-মার কোলে কেঁদে ওঠছে। মাঝেমধ্যে আঁতকে উঠছেন অভিভাবকরাও।
খেলা শেষে ১০ মিনিটের বিরতি। বাংলানিউজের মুখোমুখি নররাক্ষস। বললেন, দশ বছর ধরে এই খেলা দেখাচ্ছি। বাবা বেকার। সংসার চালতে বাধ্য হয়ে এই জীবিকা বেছে নিয়েছি।
চোখের কোণে জল, একটা চাকরি দিতে পারেন? আর ভালো লাগে না। নররাক্ষসের ভিতর থেকে বেরিয়ে এসে বললেন মানুষ শঙ্কর।
কীভাবে এলেন? বললেন, হুগলীর বেগমপুরে মহাদেব মাজি বলে একজন দেখাতেন। তাকে দেখেই শুরু। প্রথমে এসব খেলে পেটে যন্ত্রণা হতো। এখন অভ্যাস হয়ে গেছে। জানেন, রোজ প্রর্দশনীতে এসব খেয়ে দিনে-রাতে আর স্বাভাবিক খাবার খেতে পারি না।
প্রর্দশনীর ঘণ্টা বাজল। ‘যাই’ বলে উঠে পড়লেন নররাক্ষসরুপী শঙ্কর। মেলার মাইকে তখন বাজছে, ‘মানুষ নয় গো, নররাক্ষস দেখে যাও। এ সুযোগ আর পাবে না...’।
বাংলাদেশ স্থানীয় সময় ২১০০, সেপ্টেম্বর ২৬, ২০১০
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।