∞::::∞ মুক্তগদ্য: এখানে এখনো সকাল হয় ∞::::∞
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এখানে এখনো সকাল হয় ধূপছায়া রুপ মেখে। এখনো শীত এলেই ঘাসগুলো সব স্নান সারে ভোর রাতে। এখনো সকাল সতেজ সবুজ অবুঝ কবির চোখে ঘুম ভাঙ্গে। এখানে এখনো সোমেশ্বরীর বরফ পানি হুংকার তুলে উষ্ণ হাওয়ায়। ঠোঁটফাটা কিশোরীর মাথায় চাপে পাহাড়ী জঞ্জালের ভার। এখানে এখনো সকাল হয় খালি পায়ে হেটে আসা বনিতা-বৃদ্ধের নিঃশ্বাসে।
এখানে ভোরের গানে সোমেশ্বরীর পাথর জলে ডুবে থাকে স্তনবৃত্ত নর ও নারীর। এক ফোঁটা সুখের কথা গেঁথে রাখে কয়লার ভাঁজে ভাঁজে। এখনো দুঃসহ্য স্মৃতির রুমাল জমিয়ে রাখে বুক পকেটে। এখানে এখনো শীত, গীত, ভাই বোন, পিঠা, মাটি, হাটা-হাটি, শীৎকার এবং অব্যক্ত কথামালা ভাসে সকালের আকাশে।
এখানে এখনও সুসং নগরে, সুদখোর রোদ পোহায় মন্দিরের দেয়ালে পিঠ ঠেকিয়ে। এখনো বেশ্যার দালাল বুক চিতিয়ে হাটে নষ্ট চোখে। এখন গারো পাড়ার শুয়ে আছে, নুয়ে আছে শতবছরী বটগাছ। এখনো ইতিহাস কাঁদে অভিশপ্ত হয়ে।
এখনো চশমায় বৃষ্টি জমে। বৃষ্টি জমে বাহারী পাহাড়ী ফুলে। এখানে এখনো হাজং গানের সুরে তুলসী তলায় হাতজোর করে মাথায় ঠেকায় রমনীরা! এখনো আদিবাসীদের বাদ্যযন্ত্রে মাতে বাঙালীরা বাঙালীপনায়।
এখনো থেমে আছে মাটিতে দেবে যাওয়া মিনি বাহাদুরের বাহারী চৌকাঠ। মণিসিংহ, রাশিমনি, কুমুদচন্দ্র, কুমুদিনী এখনো চেয়ে আছে আশাহীন চোখে। এখনো সকাল আসে আগমনী নতুন সন্দেশ নিয়ে, এখন সুসং নগরী অপেক্ষার দিনগুনে কবে ফিরবে সোমেশ্বর।
রচনাকাল-
তিনই জানুয়ারী দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ
নর্থষ্ট্রীট। সুসং নগর।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
টিকা:
সোমেশ্বরী- নেত্রকোনা জেলার, সুসং দূর্গাপুর উপজেলার অন্যতম নদীর নাম।
সুসং নগর- সুসং দূর্গাপুরের এক জনপদের নাম।
মিনি বাহাদুর- সর্বশেষ সুসং রাজ বংশের জমিদার।
মণিসিংহ- কমিউনিষ্ট পার্টির অন্যতম নেতা, যার জন্ম সুসং দূর্গাপুর।
রাশিমনি- টংক আন্দেলনের শহীদ মাতা।
কুমুদচন্দ্র- সুসং এর জমিদার, যার প্রচেষ্টায় সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা চালু হয় সুসং নগরে।
কুমুদিনী- টংক আন্দোলনের কিংবদন্তী নারী।
সোমেশ্বর- সুসং রাজ্য প্রতিষ্ঠার প্রথম রাজা
১৭টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।