দাঁতাল হাঙরের মতো গিলে নেবে সবকিছু
একদল লোপ হীন দৈত্য ও ধর্মান্ধ মানুষ
ফিতে বাঁধা আমি কিংবা সরল কোন ঋতুবতী!
রোল ডাকার মতো কেউ বাদ যাবেনা।
শুধু ক্রমান্বয়ে....
খাঁজকাটা বস্তাবন্দী লাশকাটা ঘরে
বাড়বে বেহিসেবি হিসেব, নিখোঁজ নগরে ।
জারজ কথন
আমি তো গেছি নষ্টদের দলে, জারজ বৃত্তে সহবাস
নেবার অধিকার দিতে হয়না জন্মই তাকে বলে দেয়,
আস্তাকুঁড়ে পড়ে থাকে সব।
একদিন পিঠাপিঠি বোনকেও আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছিল
আমি চিৎকার করতে পারিনি
কেননা আমি যে ছিলাম জারজ সন্তান।
জারজদের চিৎকার করতে নেই, যেন গোপনেই গোপনাঙ্গ কেটে নেয়া হলো আমার।
জারজদের পিতার হদিস থাকেনা,
কেননা পিতা তো আদিম পশু বৃত্তিতে মেতেছিল, জন্ম দেবার জন্য নয়।
জারজদের কোন পরিবার থাকতে আদমশুমারির গণনায় গণিকা শ্রম
জারজদের মাথা উঁচু করতে নেই, কেননা-
তাদের জন্মদাতারা সারমেয় সমতূল্য নাগরিক ইতর!
ফাগুন
ফাগুন আসছে
আগুন হবো
পুড়িয়ে দেব তোমায়।
তোমার সব সুখ
বোতাম বানিয়ে
পড়বো আমার জামায়।
ফাগুন আসছে
ফুলেরা হাসবে
তুমি ভাসবে অশ্রুধারায়
কাটার আঘাত জমিয়ে রেখেছি
উপহার দেবো তোমায়।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
উৎসর্গ :
আরজুপানি
লেখোয়াড়
মাসুম আহমেদ
আমি এই ত্রিরত্ন ব্লগারদের লেখায় কয়েকদিন ধরেই নিমগ্ন! চোখ পেতে আছি আরো লেখা পড়বার আশায়।
রচনাকাল:
১১ জানুয়ারী দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ
সুসং নগর।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



