Ж __দু'টি কবিতা__Ж
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
Ж
চন্দ্রাকপোত
আঁচলের গিঁটে কুমারী রেখেছিল ইচ্ছেফরিঙ পথ
রঙমশাল সিঁথিতে তার, ললাটে চন্দ্রাকপোত
ছিল চোখ নগরে নিদ্রামনি বস্ত্রহীন এক বাঈ
পাশ ফিরলেই আধেক ঘুমের স্বপ্নকবজ নাই!
পারিজাত বন পিঠ নদীতে, ক্রমশ প্রগলভতা;
ধূমযোনি তার নাভিমূলে গহীনে দোহদী বারতা
হাতের দু’পিঠ বালুরাজময় উল্টে দিলেও সাগর
আধেক জীবন সুখময় বাকিটা দুঃখপাথর!
চুলের গাঙে রাহুগ্রাহ খেলা অধরায় রেনুসার
বাগাড়ম্বর হীন কণ্ঠে ছিল মাদকময় মনিহার
রুপোর বাক্সে ধনিকাপুতুল অপূর্ব প্রার্থনাতে
পুরোহিত সময়-অসময়ে বলে পৌরুষ বিকোতে ।
ছিলেম নিরম্বু এক জড় মানবরাজ, উদাসীন যার বেশবাস
তিরস্কারের রক্তাক্ত পরিনতি হলো তাহার রুদ্রাবাস
আজ চোখ নগরে আমার নিদ্রামনির বস্ত্রহীন এক বাঈ
পাশ ফিরলেই আধেক ঘুমের স্বপ্নকবজ নাই!
বুঝিনি আঁচলের ঘরে রেখেছিলে রক্ষাকবজ
দিশাহীন আমি আজও খুঁজি হারানো চন্দ্রকপোত।
ЖЖ
গেছোব্যাঙ তর্জনী উচিয়ে বিদ্রোহ করেছিল
অতঃপর
নীল খামের ঠায় হলো আরশোলাদের সেলে
চাঁদ যে ধর্ষিতা হয়েছিল কোন সাঁঝের বেলায় ভুলে গেছে সবে
গেছোব্যাঙ তর্জনী উচিয়ে বিদ্রোহ করলেও-
আশরাফুল মাখলুকাত সব নিশ্চুপ!
চাঁদ যে বেধবা, প্রেতশিলা আগলে রেখেছিল শেষ অবদি
কে জানতো একদিন আগলে রাখা সম্ভ্রমে টান পড়বে?
জোস্নাসমুদ্রে ডানা ভাঙ্গা পাখির মতো আস্ফালনে-
চাঁদ ধর্ষিতা হয়েছিলো জোস্নাসমুদ্রে।
কপালিনী হয়ে উঠা হলো না চাঁদের,
অতঃপর সমস্ত ব্যাথা নীল খামে ভরে
বেঁধে নিলো আঁচলে
___________এরপর রাত আর রাত...
_______________কারো অপেক্ষা ছিলনা তার অবশেষে
_________________অবলুণ্ঠিত চাঁদ সব ছেড়ে একদিন আকাশ পথে গেল।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
১৩ জানুয়ারী-২০১৪
সুসং নগর_
সাউথ হিলস__
২২টি মন্তব্য ২২টি উত্তর
আলোচিত ব্লগ
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।