♣ পাগলী মা ♣
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আজকাল আসতে যেতে একটা অভাবনীয় দৃশ্যপট রোজ চোখে পড়ে। উইলকিংসন রোড, রিভার স্ট্রিট, কালীবাড়ি মোড় সব খানেই দিনের বিভিন্ন সময় একজন পাগলীকে দেখি। কোলে একটা শিশু সন্তানকে নিয়ে ঘুড়ে বেড়ায়। বদ্ধ উন্মদ হলেও সে বোঝে তার সন্তানের দরদ। জানিনা এই পাগলী মায়ের জঠরে সন্তান জুড়ে দিয়েছে কোন পাষণ্ড পিতা। পাগলীর সন্তান প্রীতি দেখে মনে পড়ে যায় আমার মায়ের কথা।
শৈশবের দিনগুলো থেকেই নিবিড় ভাবে মায়ের আঁচলে নিত্যসাথী ছিলাম। আমার বর্ণপরিচয়ের প্রথম শিক্ষাগুরু তিনি। তার মুখের ভাষা থেকেই আমার আজকের এই কথা জগৎ। শৈশবে দেখতাম তিনি ব্যতিব্যস্ত মানুষ। হাফ ডজন মানুষের জন্য রোজ রান্না-বান্না, ঘর গোছানোর কাজ করেও আমাদের এতটুকু অবহেলা হতে দিতেন না। সেই দিনগুলোতে মায়ের কোলে চেপে কতই না পথ চলেছি।
পাগলীর সামনে দাড়িয়ে এসব ভাবছিলাম। সাহস করে এগিয়ে গেলাম পাগলীর কাছে। জানতে চাইলাম এই সন্তান কি তার কিনা। উনি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলেন। পকেট থেকে বিস্কুট দিলাম। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত বিস্ময় যেন ওনার চোখে ঘূর্ণির মতো ঘুড়ছে। কি অমোঘ নিয়তি! অন্ধকার ভবিষ্যত বুকে চেপে সন্তানের দায়ভার নিয়ে চলছে।
আমার দেয়া বিস্কুট পাগলী প্রথমে নিজে খেয়ে দেখলো; তারপর শিশু সন্তানটির মুখে দিল। একেই বলে বিশ্বাস! মা'র আস্থা হলো, বিস্কুটে এমন কিছু নেই, যা খেয়ে সন্তানের কিছু হবে। পাগলীর ভাব দেখে মনে হচ্ছিল যতো ঝড় আসুক তার উপর সে সইবে তবুও তার সন্তান থাকুক নিরাপদে।
মা শব্দটার এত ওজন যে, পৃথিবীও বইতে পারবেনা। আজকের এই রঙ আর সঙ সাজার এতো আয়োজন, তা শুধু মায়ের অবদানের ফলেই। প্রত্যেকটা মানুষের বুকেই একজন নারীর বাস। পৃথিবীর সমস্ত অকৃত্রিম স্নেহ, ‘মা’ শব্দটার মাঝে লুকিয়ে আছে।
আমি অনেকক্ষণ তাকিয়ে দেখলাম পাগলী আর তার সন্তানকে। বিস্কুট খাওয়া শেষ হলে আমি ওদেরকে ছেড়ে এগিয়ে চললাম কিন্তু মনটা পড়ে রইলো মমতাময়ী পাগলী মায়ের চোখের স্নেহের নদীতে।
_________________________________________
ঈষৎ প্রথম আলোর বন্ধু সভার পাতায় প্রকাশিত
৯টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।