somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার অলিম্পিক আয়োজন করতে চায় দক্ষিণ আফ্রিকা

১০ ই জুলাই, ২০১১ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফুটবলকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে লক্ষ্য নিয়ে গত বছর প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তা বেশ সফল হয়েছে বলা চলে৷ উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার ওয়াকা ওয়াকা, স্টেডিয়ামের গ্যালারিতে কর্ণবিদারী ভুভূজেলা ছিল যেন আফ্রিকান বিশ্বকাপের বিশেষ বৈশিষ্ট্য৷ এই সাফল্যের পর এখন দক্ষিণ আফ্রিকান প্রশাসন অলিম্পিক আয়োজনের কথা চিন্তা করছে৷ শনিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ তেমন কথাই জানালেন৷ ডারবানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক শেষে রগ বলেন, বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকা প্রমান করেছে তারা বড় আসর আয়োজনে সক্ষম৷ জাতি হিসেবে তাই তারা অলিম্পিকের জন্যও এখন প্রস্তুত৷ রগ আরও জানিয়েছেন, আপাতত মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা আগামী ২০২০ সালের অলিম্পিকের কথা চিন্তাভাবনা করছে৷ তবে সেটা ২০২৪ সালের জন্যও হতে পারে৷ অন্তত প্রিটোরিয়ার প্রশাসনের মতামতও এখন পর্যন্ত তেমনই৷ তবে দক্ষিণ আফ্রিকার অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী টাবি রেডি জানিয়েছেন, তারা সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চেষ্টা করছেন, যাতে করে ২০২০ সালের অলিম্পিকের জন্য তারা স্বাগতিক হতে পারেন৷

তবে দক্ষিণ আফ্রিকার এই প্রচেষ্টা যতটা সহজ বলে মনে হয়েছিল ততটা হবে না৷ কারণ এতদিন পর্যন্ত ২০২০ সালের স্বাগতিক হওয়ার দৌঁড়ে রোমের নাম শোনা যাচ্ছিল৷ এবার তার সঙ্গে যোগ হয়েছে নিউ ইয়র্ক৷ সর্বশেষ ২০১৬ সালের অলিম্পিক আয়োজনের লড়াইয়ে শিকাগো প্রথম রাউন্ডে বাদ পড়ে যায়৷ স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত থেকেও সুবিধা করতে পারেন নি৷ স্বাগতিক হিসেবে নির্বাচিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরো৷ এরপর মার্কিন অলিম্পিক কমিটি জানিয়েছিল তারা আগামী নয় বছর অলিম্পিকের জন্য চেষ্টা করবে না৷ কিন্তু সম্প্রতি সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে৷ যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটির নেতৃত্বে পরিবর্তন আসার পর তারা এখন নিউ ইয়র্ককে অলিম্পিক ভেন্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ৷ তিনি অবশ্য এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন৷

তথ্যসূত্র: এখানে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×