রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ সাংবাদিকের দিকে পিস্তল উঁচিয়ে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছেন ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সেতু।
এ সময় তিনি সাংবাদিকদের ক্যামেরার ছবি মুছে ফেলে অশ্লীলভাবে গালিগালাজ করেন।
নাসিম আহমেদ সেতু রাবি ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অকৃতকার্য হয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ না হওয়ায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রথম বিজ্ঞান ভবনের পদার্থ বিজ্ঞান বিভাগে ভাঙচুর করেন সেতু্ ও তার সহযোগীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের পিস্তল উঁচিয়ে গুলি করতে এগিয়ে আসেন ওই ছাত্রলীগ নেতা। (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আরিফ পারভেজকে মারধরের ঘটনায় ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক নাসিম আহমেদ সেতুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ২ অক্টোবর ক্যাম্পাসে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের সময় পুলিশের সামনেই শিবির কর্মীদের লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে গুলি ছুড়তে দেখা যায় সেতুকে।
কয়েকদিন আগে মোটর সাইকেল কেড়ে নেয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেই অস্ত্রধারী ক্যাডার হিসাবে পরিচিত নাছিম আহম্মেদ সেতুকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে দলীয় কর্মীরা।#
সাংবাদিকদের পিস্তল দেখালেন ফেল্টুস ছাত্রলীগ ক্যাডার সেতু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
তাবলিগে গিয়ে যা শিখলাম না
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।