নগ্নতার ঘর বাড়ি
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১. কেনো কবিতা লিখি? আমাকে প্রশ্ন করা হলো।আমিও কবিতাকে একই প্রশ্ন করেছিলাম-
'কবিতা কেনো লিখি?
কবিতা নিশ্চুপ থেকেছে।ওদিকে শহরে রটে যায় ক-তে কবিতা,ক-তে কবি,ক-তে কাক।
কথাগুলোর ব্যপারে কবিতার দৃষ্টি আকর্ষণ করা হলো।কবিতা আমাকে একবার তার কষ্টে মলিন চেহারা দেখালো আমি বুঝে নিলাম কবিতা মানে কষ্ট।কবিতা একবার একটি শব্দ উচ্চারণ করলো।শ্রুতিমধুর! সেই শব্দ কথা হয়ে আমার হৃদয়ে বিদ্ধ হলো। আমি বুঝে নিলাম কবিতা হলো কথা ।কবিতা আমাকে প্রশান্তি দিলো আমি বুঝে নিলাম কবিতা আমার আশ্রয়।কবিতা আমাকে সৌন্দর্য্যের স্বরুপ দেখালো। সুন্দরের ভেতর থেকে আর কুৎসিতের ভেতর থেকে ।আমি মুগ্ধ হলাম।কবিতার নাম মুগ্ধতা।কবিতার নাম কোমলতা ।কবিতার নাম স্বপ্ন।কবিতার নাম বিব্রত প্রশ্ন।
২.
যতটা পাপী ভেবে গণিকার কাছে গিয়েছি,জেনেছি ততটা পাপী সে নয়।যতটা সাধু ভেবে পুুরুতের কাছে গেছি জেনেছি ততটা সাধু সে নয়।মানুষ নগ্নতা ভালবাসে।অজস্রবার নগ্ন হয়েও নগ্নতার তৃষ্ণা মিটে না।তবু মিছে করে বলি নগ্নতা মন্দ।নগ্নতার উপর নগ্ন মিথ্যা চাপিয়ে দিই। নগ্নতার পক্ষে বিপক্ষে তৈরী হচ্ছে আমাদের বিভেদ রেখা।যদিও সবাই নগ্নতা ভালবাসে তবুও নগ্নতাকে কেন্দ্র করেই মানুষের মাঝে ফাটল ধরছে।মানুষ ফেটে যাচ্ছে।
৩.
উজানে নামলে বর্ষা
ভাটি ভেসে যায়
কি করে ভাল থাকি
বন্ধু-
বাড়ি মোহনায়।
আমি, কি করে ঘুমাই
থেকে থেকে বসতটা
জলে মিশে যায়
ঐ-
শব্দ শোনা যায়।
কি করে ভাল থাকি
বন্ধু,বাড়ি মোহনায়।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন