somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন যখন সাধারন (পর্ব -১)

১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাম তার জনি, মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা মায়ের একমাত্র সন্তান। কোন এক বেসরকারি কলেজের ছাত্র। এই হলো বর্তমান অবস্তা , খুবই সাধারন জীবন যাপন তাই না? কিন্তু তার জীবন এতোটা সাধারন ছিলো না।
--ফিরে দেখি কয়েক বছর আগের সেই ছোট্ট জনির জীবন--
খুবই শান্তশিষ্ট , কিন্তু তার ছেলেবেলা খুবই দুরন্তপনায় কেটেছে। দিনভর ছোঁটাছুটি আর বন্ধুদের সাথে বিভিন্ন খেলা খেলে বেশ ভালোই চলছিলো তার সময়। কিন্তু এক দিন খুবই অসুস্থ হয়ে পরে সে। তখন সে ক্লাস সেভেনে। ব্লাড টেস্ট , এক্সরে সহ আরো কিছু টেস্ট হয় তার। কিন্তু সে বুঝতে পারেনি বড় এক অসুখ বেধছে তার শরীরে। তার হার্টে ব্লক ধরা পরে। অসুস্থ হয়ে হাঁসপাতালে ছেলেটি। বুকের বা পাশে অনেক যন্ত্রনা। বাবা মা তাকে সান্ত্বনা দিচ্ছে, যে তার তেমন কিছুই হয়নি। কিন্তু ছেলের মন মানতে চাইছে না। সে কিছুটা আন্দাজ করতে পারছিলো। তার চিকিৎসার তাদের একমাত্র জমিটুকু বিক্রি করে দিতে হয়। প্রায় একমাস হাঁসপাতালে ছিলো সে। চিকিৎসা শেষে মোটামুটি সুস্থ সে, তার বাবা এর মধ্যে চাকুরী হারান। এতো কষ্ট আর দুর্দশা দেখে সেই দুরন্ত ছেলেটি কেমন যেন মনমরা হয়ে গেলো। যেহেতু বাবার পর তার উপরই তার পরিবার নির্ভর করে। তাই সে তার বাবা অথবা মায়ের আদেশের অপেক্ষা করে নি। লেখাপড়া বন্ধ হয়ে গেলো তার। একটা গাড়ীর গ্যারেজে কাজ নিলো সে। জীবন হয়ে গেলো সংগ্রামময়। এভাবে এতো কষ্ট সে কখনো করেনি। তার বাবা ছেলের জন্য খুবই দুঃখ পেতেন। কিন্তু চাকরী হারিয়ে তাদের ভাড়া বাড়ির খরচ আর পরিবারের খাবারের খরচ মেটানো তার পক্ষে সম্ভব ছিলো না। ছেলেটি গ্যারেজে কাজ করে , তার সহপাঠীরা যখন সেই রাস্তা ধরে হেটে যায় । যে রাস্তার পাঁশেই সেই গ্যারেজ যেখানে ছেলেটি কাজ করে। তার চোখ বেয়ে নীরব অশ্রু বয়ে যায়। বুকের মাঝে অনেকটা কষ্ট জমাট বাধতে শুরু করলো। তার বাবা একটা ছোট খাটো চায়ের দোকান দিলেন। তবে তাদের পরিবারের খরচ মেটানোর জন্য যথেষ্ট ছিলো না। জনি যে গ্যারেজে কাজ করতো সে গ্যারেজের মালিক খুবই ভালো মানুষ তিনি ছেলেটিকে নিজের ছেলের মতো স্নেহ করতেন। মালিকের কোন সন্তান ছিলো না। কয়েকবছর আগে রোড এক্সিডেন্টে সে তার স্ত্রীকে হারিয়েছে। এখন তার জীবন বলতে গ্যারেজ আর যে সকল ছেলেরা এখানে কাজ করে। জনির একবছর গ্যাপ হয়ে গেলো, সে ভেবেছিলো তার লেখাপড়া আর হবে না। কিন্তু নতুন বছরের শুরুতেই তার গ্যারেজের মালিক তাকে আবার স্কুলে ভর্তি করিয়ে দেয়। সে পড়ালেখার পাশাপাশি গ্যারেজে কাজ করছে। --চলবে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×