somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতার্তদের পাশে আপনি, আমি আর আমরা...

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রীয় বন্ধু,

কেমন আছেন? আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমি আপনি আর আমরা সবাই মিলে শীতবস্ত্র বিতরন করার যে উদ্যোগ নিয়েছিলাম তাতে আমাদের বেশতো পরিবারের (http://beshto.com) সবার সতস্ফুর্তভাবে অংশগ্রহন করছে। সবার আন্তরিকতায় আমরা অভিভুত! আরো বেশ কয়েকজন সদস্য এই আয়োজনে আমাদের পাশে থাকার কথা নিশ্চিত করেছেন এবং আরো কয়েকজন সদস্যের অনুরোধের প্রেক্ষিতে আমাদের সংগ্রহ কার্যক্রম আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই আয়োজনে সাথে থাকার জন্য।

কনক্রিটের শহর ঢাকাতেই শীতের বাতাস শুরু হয়ে গিয়েছে। ঢাকার বাইরের অবস্থা বলাই বাহুল্য। যেহেতু উত্তরবঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশী শীত পরে তাই আমরা রাজশাহীতে আমাদের মূল বিতরন কার্যক্রম চালাবো এবং পরবর্তিতে রাজশাহী থেকে ফিরে ঢাকাতেও শীতবস্ত্র বিতরন করবো। এই কার্যক্রমে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।

সব কিছু ঠিক থাকলে আগামী ৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার রাতে আমরা ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবো এবং শনিবার ঢাকায় ফিরে আসবো। আমাদের এই বিতরন কার্যক্রমে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে ইচ্ছুক (ঢাকা, রাজশাহী অথবা দুই শহরেই) তাদেরকে ০১৮২০৫৮২৬৩৬ এই নম্বরে আগামী ২৮শে নভেম্বর তারিখের মধ্যে নাম নিবন্ধন করতে অনুরোধ করছি। উল্লেখ্য আমরা যারা এই বিতরন কাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবো তারা যার যার ব্যাক্তিগত খরচ (ট্রান্সপোর্ট, হোটেল, খাওয়া ইত্যাদি) নিজেরা বহন করবো। আপনি আমাদের সাথে আসলে অনেক খুশী হবো।

এই কার্যক্রমে আমাদের মূল লক্ষ ছোট বাচ্চা আর বয়স্ক মানুষদের জন্য কিছু করা। আমরা বিশ্বাস করি কয়জনকে সাহায্য করলাম তার থেকে বেশী গুরুত্বপূর্ন হলো কিভাবে সাহায্য করলাম। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মোটামুটি ভাল মানের কম্বল দেয়ার, যেন যে পাবে তার আগামী কয়েক মৌসুম সাহায্যের আশায় বসে থাকতে না হয়। এছাড়া কানটুপি আর মাফলারও দেয়া হবে, যা ছোট বাচ্চা ও বয়স্করা উভয়েই ব্যাবহার করতে পারবেন।

অনেক অনেক ভাল থাকবেন।

ইতি

আমরা সবাই
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×