somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বিড়াল ও একদল বেড়াল ধার্মিকের কথা

২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বাস করুন বমি আসছে আমার। গা ঘিন ঘিন করছে। কি করব বলুন? একটা বিড়াল, জালিয়ে মারছে। শুধু কি আমি? সারা দেশের মানুষের মাথায় চড়ে বসেছে বেটা। বেড়ালটার তোরে যাদের মাথায় জীবনে কাপড় উঠেনি তারাও এখন টুপি পড়ার প্র্যাকটিস করছেন। সবার মুখেই বেড়ালটার কথা। কি প্রশংসা রে বাবা.......। আচ্ছা, বেড়ালটা কি আমাদের কথা বুঝতে পারছে? পারলে নিশ্চয়ই টুপির উপর উঠে বসত। সুযোগ পেলে ভিজিয়ে ........................
ভেজা মাথায় তখন আমাদের ঠান্ডা মাথাগুলো বলে উঠত, সবই আশীর্বাদ। সবার ভাগ্য কি এমন হয় নাকি?
আপনারা কি ভাবছেন আমি কল্পনায় আছি? আরে নাহ্। উপর থেকে এমন আশীর্বাদপুষ্টের সংখ্যা নেহায়েত কম না। বিশ্বাস হচ্ছে না? এতিদন তুচ্ছ একটা বিড়ালকে নিয়ে যারা এত নাটক-উপনাটক করলেন তাদের মাথা কি খুব শুকনো?
বিশ্বাস করুন আর নাই করুন, ওরা সবাই আশীর্বাদপুষ্ট। সাধারণ একটা বিষয়কে ধর্মের দোহাই দিয়ে যে উদ্দাম নৃত্য তারা দেখালেন, আশীর্বাদ ছাড়া এমনটা সম্ভব? সম্ভব না। সাধারণ আশীর্বাদ না, বেড়ালের আশীর্বাদ। সব দেখে শুনে এবার মনে হচ্ছে উনাদের এতদিনকার ঐতিহাসিক নামটা মনে হয় হুমকির মধ্যে আছে। 'বক ধার্মিক' পাল্টে গেছে। ওরা বেড়াল ধার্মিক।
হাসছেন কেন? দাঁত ঢাকুন। বেয়াক্কেল কোথাকার। নিজের এমন প্রশংসায় (?) কেউ কি হাসতে পারে? হ্যারে বোকা, আমি তোমার কথাই বলছি। তোমরাও এই বেড়াল থেকে দূরে না। গলা বড় করে লাভ নেই। সারা বিশ্ব দেখেছে (বাংলাদেশের বিবেকবান মানুষ দেখেছে কথাটা বলতে পারলাম না। বিবেকবান থাকলে এদেশে এমন ঘটনা ঘটত না। বলতে লজ্জা নেই। জাতিগতভাবে আর যাই হোকনা কেন, আমরা বিবেকবান নই।)
আর কথা বাড়াব না। আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ধুর মিয়া, এমন একটা বাজে ঘটনা ঘটে গেল আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখলাম? আসলে এ ছাড়া আমাদের আর কিই বা করার ছিল। এখন মেন হচ্ছে কুত্তাসম ওই বেড়াল ধার্মিকদের কাছে আমরা বন্দি। আর বন্দিত্বের এই শেকল পড়ছি আমরা নিজেরাই।
শুধু বললামই। কাজের কাজ কিছুই হবে না। বেড়াল ধার্মিক আর ধর্ম ব্যবসায়ীদের এই দলটি আপনার আমার সবার মাথায় চড়বে, সবার মাথা ভিজবে। বেড়ালের ........ নিয়ে আমরা হামাগুড়ি দেব এগিয়ে যাওয়ার তরে। হায়রে আমাদের ধার্মিক মন আর ধর্ম বিশ্বাস..................
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×