somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিতে বীপরিত, বিপরীতে হিত।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০১ সালে বি, এন, পি ক্ষমতায় আসার পর একটা কথা বলেছিলাম, এ নির্বাচনের জয় বি, এন, পি এর জন্য বরং হিতে বিপরীত হয়েছে। নতুন করে ক্ষমতার স্বাদ পাওয়া আমার বি, এন, পির নেতা বন্ধুরা তখন আমাকে বাঁকা চোখে দেখেছিল। আমার খুব কাছের বন্ধু, আমার অতীত ইতিহাস জানে তাই কোন রকমে বলতে পারলনা যে আমি আওয়ামীলীগের সমর্থক বা দালাল। দুই বাছর যেতে না যেতে আমার সেই বন্ধু এসে বল্লেন আমিই ঠিক। বি, এন, পি ক্ষতায় কিন্তু আসল লাভ হলো জামায়েতের আর কিছু সুবিধাবাদি লোকের। এসব সুবিধাবাদিরা বাংলাদেশে ছিল, আছে, থাকবে। তা আওয়ামীলীগ বা বি, এন, পি যেই ক্ষমতায় থাকুক না কেন। তবে ২০০১ সালের নির্বাচনের পর বি, এন, পি'র ক্ষমতার কেন্দ্রে থাকা নব্য নেতাদের ব্যাবহার করে তারা যে ব্যবসাটা করল তা বাংলাদেশে আগে কেউ পারে নাই। পরে অবশ্যয় দুর্নীতি আরো উন্নত হয়ে ডিজিটালে রুপান্তুত হয়েছে।

কথা হচ্ছিল বি, এন পি এর হিতে বিপরিত হওয়া। জামায়েতের সাথে বি, এন পি'র জোট অনেকের মতে বি, এন পি'র রাজনৈতিক এবং আদর্শগত বড় পরাজয়। আওয়ামীলীগের আদর্শ যদিও আমাদের জাতীয় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ, স্বাধীনতার পর এর আপব্যবার সমাজের একটা শ্রেনীকে আওয়ামীলীগ থেকে দুরে ঠেলে দেয়। মানুষ নতুন আশ্রয় খুজতে থাকে। জম্ম যে ভাবে হোক না কেন বি, এন পি'র কার্যকালাপ, জিয়াউর রহমানের দেশ চালানোর দর্শন বাংলাদেশের একটা বিরাট জনগোষ্টিকে বি, এন পি এর দিকে আকৃষ্ট করে। কিন্তু জামায়েতের সাথে মিলে বি, এন, পি তার রাজনৈতিক বিশুদ্ধতা হারায়।

অথচ ২০০১ সালের নির্বাচনের আগে সময়টা এমন ছিলনা যে বি, এন, পি কে জামায়েতের সাথে এক জোট হতে হবে। আওয়ামীলীগের দেশ চালানোর অদক্ষতা, শেয়ার বাজার কেলেংকারী সহ দূর্নীতি আর ছাত্রলীগের সন্ত্রাস দেশের মানুষ কে বিষিয়ে তুলেছিল, বি, এন, পি এর জয় ছিল সমইয়ের ব্যাপার। আওয়ামীলীগ দ্বারা কোন ঠাসা হয়ে জামায়েতের বরং বি, এন, পি কে ভোট দেওয়া ছাড়া আর কোন পথ ছিলো না। বি, এন, পি জামায়েতের সাথে জোট না বেঁধেও জামায়েতের থেকে সুবিধা নিতে পরতো। অথচ রাজনৈতিক দূরদর্শী জামায়েত এমন অবস্থা থেকেও বি, এন পি থেকে সুবিধ আদায় করে নিয়েছে। এর ফালাফল ধীরে ধীরে বি, এন, পি এর বিলিন হয়ে যাওয়া। ২০১৩ সালে এসে অনেকে খালেদা জিয়াকে জামায়েত ইসলামী বি, এন, পি শাখার আমির মনে করে!
বি এন পি এর ক্ষতিহবার একটাই কারন, জামায়েত এবং বি, এন, পি এর রাজনৈতিক আদর্শ সম্পূর্ণ ভিন্ন। বি, এন, পি'র আনেকে জামায়েত কে মেনে নিতে পারেন নাই। আনেক প্রবীন নেতা বি, এন, পি'তে এক ঘরে হয়ে গিয়েছিলেন, আনেকে দল থাকে বাহির হয়ে গিয়েছেন শুধু জামায়েতের সাথে বি, এন, পি'ত জোট মেনে নিতে পারন নাই বলে। এর সুবাধে রাজনৈতিক দূরদর্শন বিহীন বি, এন, পি এর তরুন নেতৃত্ব দলের নিয়ন্ত্রন পেয়ে যায়। বি, এন পি এর মধ্যে গড়ে উঠে আর এক বি, এন, পি। সুবিধাবাদীর পেয়ে যায় অগাদ সুযোগ।

কথা হলো, এত ক্ষতি স্বীকার করে বি, এন, পি কেন জামায়েত কে আকড়ে দরে আছে? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। শুধু এ কথা বলতে পারি, বি, এন পি যত তাড়াতাড়ি জামায়েত কে ছেড়ে নিজের মূলের কাছে ফিরে যেতে পারবে, তত তাড়াতাড়ি লাভবান হবে বি, এন, পি এবং বাংলাদেশ।


আরো পাড়তে ক্লিক করুন।

আমাদের সাথে যোগদিন ফেইসবুক টুইটার
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×