আমাদের মুসলিম পরিবারে বিয়েতে কনে তার বরকে স্বর্নের আংটি পরিয়ে দেয়। এই রেওয়াজ বহু বছর ধরে চলে আসছে। শুধু বরকে নয় বরের বোন জামাইদেরকেরও স্বর্নের আংটি উপহার দেয়া হয়। আমরা কি জানিনা স্বর্ন ব্যবহার পুরুষদের জন্য হারাম? আসুন, পুরুষের জন্য স্বর্ন ব্যবহার হালাল না কি হারাম কয়েকটি হাদিস থেকে জেনে নিইঃ
আবু হুরায়রা (রাঃ) বলেন, “ নবী (সাঃ) সোনার আংটি পরিধান করতে নিষেধ করেছেন।” (বুখারী- আদাবুয যিফাফ-২১৪)
আলী (রাঃ) বলেন,“রাসুল (সাঃ) আমাকে সোনার আংটি পরিধান করতে নিষেধ করেছেন।” (তিরমিযী, আবুদাঊদ, নাসাঈ,ইবনু মাজাহ, মিশকাত হা/৪৫৬,‘পোষাক’ অধ্যায়)
আবু হুরায়রা (রাঃ বলেন, রাসুল (সাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের কড়া বা আংটি পরানো পছন্দ করে, সে যেন তাকে সোনার কড়া বা আংটি পড়ায়।” (আবুদাঊদ, মিশকাত হা/৪৪০১, বাংলা মিশকাত হা/৪২০৫)
আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) এক লোকের হাতে সোনার একটি আংটি দেখলেন। তিনি তা খুলে নিয়ে নিক্ষেপ করলেন এবং বললেন, ‘তোমাদের কোন ব্যক্তি আগুনের টুকরো হাতে রাখতে চাইলে এই আংটি হাতে রাখতে পারে।’ (মুসলিম, আলবানী, আদাবুয যিফাফ ২১৫ পৃষ্টা)
আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন,‘আমার উম্মতের যে ব্যক্তি সোনা পরিধান করবে, আল্লাহ তার প্রতি জান্নাতের সোনা হারাম করে দিবেন। (আহমাদ, আদাবুয যিফাফ ২২২ পৃষ্টা)
যায়েদ ইবনু আকরাম (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন, ‘স্বর্ণ ও রেশমী বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষের জন হারাম।’ (সিলসিলা ছাহীহা হা/১৮৬৫/৩০৩০)
উপরোক্ত হাদিসগুলো পড়ে আমরা জানতে পারিঃ
পুরুষের জন্য স্বর্ন ব্যবহার হারাম। তাই বিয়েতে বরকে স্বর্নের আংটি পরিয়ে দেয়া জায়েজ নয়। স্বর্ণের আংটির পরিবর্তে হাত ঘড়ি পরিয়ে দেয়া যেতে পারে।
আমাদের মুসলিম পরিবারে বিয়েতে কনে তার বরকে স্বর্নের আংটি পরিয়ে দেয় কেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।