somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়েতে খরচাপাতি আরেকটু কম করা যায় না? (মধ্যবিত্ত ব্লগারদের জন্য)

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যবিত্ত পরিবারের একজন অবিবাহিত যুবককে বিয়ের আগে সর্ব প্রথম স্বর্ন ক্রয় করার জন্য টাকা জমা করতে হয়। কারণ স্বর্ণ ছাড়া আজকাল বিয়েই হয় না। বর যতই গরীব হোক না কেন তাকে স্বর্ণ দিতে হবে। এটাই আজকাল সিস্টেম হয়ে দাড়িয়েছে। কিন্তু বর্তমানে দাম বৃদ্ধির কারনে মধ্যবিত্ত ও নিম্মবিত্ত পরিবারের অবিবাহিত যুবকেরা স্বর্নের দোকানে প্রবেশ করতেও ভয় পায়। দাম বৃদ্ধির কারনে তাদের পক্ষে ৪/৫ ভরি স্বর্ন ক্রয় করাও সম্ভব নয়। কনের জন্য একটি গলার হার কিনতে ও ৩/৪ ভরি স্বর্নের প্রয়োজন হয়।

বর্তমানে দেন-মোহরের টাকার পরিমানটাও অনেক অনেক বেশী ধায্য করা হয়। তালাকের পরিমার দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে বরপক্ষকে টেনশনের রাখার জন্য মুলত এর প্রধান কারণ। বরপক্ষের ডিমান্ডের উপর অনেক সময় মোহরানা উঠা-নামা করে। বরপক্ষের ডিমান্ড কম হলে মোহরানার পরিমানও কম হয়। তাই মধ্যবিত্ত ও নিম্মবিত্ত পরিবারের উচিত কম ডিমান্ড করে কম মোহরানা ধার্য করে বিয়ের কার্য সম্পাদন করা। কিন্তু আজকাল কে শুনে কার কথা। বর-কনে উভয়পক্ষের দর কষাকষির কারনে দুই পরিবারকে ক্ষতিগ্রস্থ হতে হয়।

আমরা কি পারি না একটু কম খরচ করে বিয়ে অনুষ্টান করতে?

সমাধান ছেলে পক্ষ থেকেই হতে পারেঃ

পাত্রী পছন্দ হওয়া মাত্রই বলে দিন আমাদের কোন চাওয়া-পাওয়া নেই। শূধুমাত্র ১০০ অথবা ২০০ জন অতিথি নিয়ে আপনার বাড়ীতে গিয়ে আপনার মেয়েকে ঘরে তুলতে চাই। কোন আসবাবপত্র ও দেয়ার দরকার নেই। এই রকম প্রস্তাব পেলে কন্যার পিতা আলহামদুলিল্লাহ বলে অবশ্যই বলতে বাধ্য হবে "আপনারা খূশী হয়ে একটা মানসম্মত দেন-মোহর ধার্য করে বিয়ের দিন তারিখ ঠিক করেন।"

মধ্যবিত্ত পরিবারের লক্ষ লক্ষ অবিবাহিত যুবক বিয়ে নিয়ে টেনশনে আছে। বিয়েতে দুই পক্ষের দাবী-দাওয়ার কাছে তারা অসহায়। বিয়ের টাকা জোগাড় করতে গিয়ে তাদের বয়স বেড়ে যায়। অন্যদিকে অর্থের অভাবে ঘরে বিবাহ যোগ্য কন্যা রেখে পিতা-মাতারা টেনশনে থাকে।

বিয়ের ক্ষেত্রে প্রথমে বরপক্ষকে এগিয়ে আসতে হবে তারপর কন্যা পক্ষ ও এগিয়ে আসবেন। অমুকের বিয়েতে কি দিয়েছে না দিয়েছে সেই দিকে না তাকিয়ে আপনারা কম খরচে কিভাবে বিয়ের অনুষ্টান করবেন সেই চিন্তা করার সময় এসেছে।

আগের দিনের সেই গোলা ভরা ধান-পুকুর ভরা মাছ-গোয়াল ভরা গরু আর নাই। তাই বর্তমানে বিয়ের এই সিস্টেমকে পরিবর্তন করার জন্য যুব সমাজকে এগিয়ে আসা উচিৎ। যুব সমাজই পারে সমাজ পরিবর্তন করতে। সমাজের বাজে কালচারকে পরিবর্তন করতে।

হে অবিবাহিত যুবক ভাইয়েরা মনে রাখবেনঃ——————

যৌতুক একটি সামাজিক ব্যাধি।

লোভ থেকে যার জন্ম।

আর লোভ মানুষকে কখনো

প্রকৃত সুখ দিতে পারে না।

তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে এটিকে ঘৃণা করতে শিখতে হবে।

ইসলামে যৌতুকের কোন স্থান নেই।

এটি ভিনদেশি কালচার।


৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×