লবণ জ্ঞান বড়ো জরুরি
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রিটেন সরকার এখন লড়াই করছে লবণের বিরুদ্ধে। অতিরিক্ত লবণ খেয়ে এ দেশে 35 হাজারে ওপর লোক মারা যাচ্ছে প্রতিবছর। তো প্রশ্ন হলো কতটুকু খেতে হবে লবণ? বিজ্ঞানীরা বলছেন মাত্র 6 গ্রাম। বাঙালির কাছে 6 গ্রাম লবণ তো কিছুই নয়। এক থালা ভাত নিয়ে বসলে 10 গ্রাম লবণ সাবাড় করে দিতে পারেন অনেকে। যদি কাঁচা লংকা সাথে থাকে। পেঁয়াজ থাকলে তো কথা নেই। আর আশংকা সেখানেই। বেশি লবণের তরকারি আমরাই খাই সবচে' বেশি। সেজন্য দক্ষিণ এশিয়ার অধিবাসীদের মধ্যে হার্টের অসুখ, ব্লাড প্রেসার আর স্ট্রোকের পরিমাণ বেশি। কথাটা আগেই বলা উচিত ছিলো যে, লবণই হচ্ছে এসব অসুখের মূল হোতা। বিলেতে এসব অসুখ সবচে' বেশি হয় দক্ষিণ এশিয়দের মধ্যেই। অল্প একটু বেশি নয়। কয়েকগুণ বেশি।
আমাদের দেশে কেনো এতো হার্টের রোগী তা বুঝতে আর অসুবিধার কথা নয়। সুতরাং ব্রিটেনের প্রিয় খাবার কারি মানে বাঙালির তরকারিও এখন সন্দেহের তালিকায়। লবণ কম খাওয়ার প্রচারণা নি েয় সরকার এখন ব্যস্ত। লবণ এখন ব্রিটেনের নতুন শত্রু।
আমাদের দেশে স্বাস্থ্যসেবা বলতে হাসপাতাল বুঝায়। নতুন হাসপাতালে বিদেশি ডাক্তার দেখলেই আমরা খুশি হয়ে যাই দেশের খুব উন্নতি হচ্ছে বলে। স্বাস্থ্য বিভাগ জরুরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো প্রচারের পদক্ষেপ নেয় না। সেজন্যই তো ব্লগের আশ্রয় নিলাম। স্বাস্থ্যরক্ষায় এগিয়ে আসুন। সবাইকে জানিয়ে দিন দৈনিক 6 গ্রামের বেশি লবণ নয়। লবণ-কে না বলুন। খাবারে লবণ কম দিন। বাড়তি লবণ নেবেন না। জেনে নিন, আপনার শত্রু আপনার রান্নাঘরে। সে যেন কিছুতেই আপনার পেটে না আসতে পারে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন