somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যার খেলা সুডোকু

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে বর্ণ ও নাম্বারের খেলা ততোটা জনপ্রিয় নয়। যদিও ক্রসওয়ার্ডের আদলে কয়েকটি পত্রিকা শব্দজট বা শব্দভেদ জনপ্রিয় করার চেষ্টা করেছে। খুব একটা জমেনি। প্রথম আলোতে এখনও শব্দজট প্রকাশিত হয়। তবে সবচে' ভালো ছিল সানন্দার শব্দের খেলা। এখনও চালুআছে নিশ্চয়ই।
ইংলিশদের মাঝে অবশ্য এই শব্দের খেলা রীতিমত এক বিরাট ভুবন। বিরাট বিরাট বই পাওয়া যায়। অনেকে রীতিমত নেশাগ্রস্ত এ খেলায়। এসব বড় বড় বই নিয়ে তারা ট্রেনে বা বাসে ভ্রমণে যায়। সারাপথ ধরে সমাধান করে শব্দজটের। শব্দের নানা খেলা হয় টেলিভিশনে। যেমন চ্যানেল ফোরের কাউন্টডাউন। শুধু বানানের ওপর টিভি প্রোগ্রাম আছে যা এক কথায় স্পেলিং বি নামেই পরিচিত। প্রতিবছর শিশুদের মাঝে বানানের জাতীয় প্রতিযোগিতা হয়।
তো শব্দের পর এখন খেলা চলছে সংখ্যার। যদিও খেলাটি এসেছে চীন থেকে। তবে পত্রিকার পাতা জুড়ে এখন এই সংখ্যার খেলার জয়জয়কার। নাম এর সুডোকু। খেলতে হলে অংকে পারদর্শী হতে হবে না। শুধু সংখ্যা বসাতে হবে শূন্যস্থানে। সংখ্যা মাত্র9টি। 1 থেকে 9। কিছু সংখ্যা দেয়া থাকে। এমনভাবে সংখ্যা বসাতে হবে যেন একলাইনে তা উপরনীচ বা আড়াআড়ি যাই হোক, একটি সংখ্যা যেন দু'বার না বসে। আর ছোট নয় সংখ্যার যে ঘর রয়েছে তাতেও থাকতে হবে 1 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যা।
একটি ছবি দিচ্ছি এখানে। পাঠকরা চেষ্টা করতে পারেন। না পারলে সমাধান দিতে পারি। বা বাতলে দিতে পারি কৌশল। যারা আরো বেশি খেলতে চান তারা সুডোকু অনলাইন বা অন্যান্য ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন খেলার ছক।
কি লাভ এতে? খেলার আনন্দ তো রয়েছেই। তাছাড়া আপনার মস্তিষ্কের জন্য ভালো ব্যায়াম। দ্রুত সিদ্ধান্ত নিতে যুক্তিবুদ্ধির কসরৎ হয় ভালো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×