পৃথিবীকে যদি আমরা ভালবাসি, যদি ভালবাসি তার মানুষকে, যদি বিশ্বাস করি মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়, যদি মনে করি সব মানুষের দেহে বইছে একই রক্তের ধারা তাহলে জোলি যা করছেন তাই-তো হওয়া উচিত আদর্শ। পরিবারের বন্ধনে, একই ছাদের নীচে স্থান পাওয়া উচিত বিভিন্ন জাতিগোষ্ঠীর।
দত্তক অনেকেই নিয়েছেন ও নিচ্ছেন। মিশেল পেইফার, নিকোল কিডম্যান ও টম ক্রুজ, স্টিভেন স্পিলবার্গ, উডি এ্যালেন আরো কতজন। যাদের সন্তান হয় না বা যারা সমকামী শুধু তারা নয়। নিজের সন্তান আছে এমন অনেক স্বচ্ছল ও উদার মানুষেরা দত্তক নিচ্ছেন। তবে এক্ষেত্রে এঞ্জেলিনা জোলি-ই তুলে ধরেছেন সত্যিকার আদর্শ। পরিবার হোক বিভিন্ন জাতির সম্মেলন। শিশুরা বেড়ে উঠুক সর্বজাতির পারিবারিক আবহে। পৃথিবী হয়ে উঠুক এমন একটি বৈচিত্রময় পরিবার, যেখানে বর্ণ বা জাতিভেদ কখনও মাথাচাড়া দেবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


