somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্র কাফিরদের মতবাদ

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতন্ত্রকাফিরদের মতবাদ। আর ইসলামের মতবাদ হচ্ছে খিলাফত। একথা আমার নয় বলছে হিজবুত তাহেরি বা খিলাফায়ে ইসলাম নামের সংগঠনগুলো। বিলেতে এসব সংগঠনরা স্যোশাল সিকিউরিটির পয়সা খেয়ে ইসলাম কায়েম করছে। যদিও সৌদিআরবে এসব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। পৃথিবীর 20টি দেশে এসব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ হলেও বাংলাদেশে তারা দিব্যি জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। খবর দিয়েছে প্রথম আলো।
ব্রিটেনে নির্বাচনের সময় তারা রাস্তায় পোস্টার লাগায়। সেসব পোস্টারে লেখা থাকে ভোট দেয়া মুসলমানদের জন্য হারাম। বাংলাদেশেও তারা তাদের এই একই নীতিকে অনুসরণ করছে। সুতরাং তারা নির্বাচন পদ্ধতি, সরকার, সংবিধান কিছুই মানে না। শুধু জিহাদই হচ্ছে তাদের একমাত্র কর্মসূচি।
কিন্তু পৃথিবীর অধিকাংশ বিষয়ই তো কাফিরদের আবিষ্কার। এই যেমন ইন্টারনেট, এ্যারোপ্লেন, কম্পিউটার, ছাপাখানা, মোটর গাড়ি, টেলিভিশন ইত্যাদি। জ্ঞানের বহুশাখাই তথাকথিত কাফিরদের অবদান। স্পেনের পতনের পর মুসলমানরা যে অন্ধকার গহবরে ঢুকেছিল তা থেকে আর বেরুতে পারেনি। কারণ হিজবুত তাহেরির মত গোষ্ঠীর বিভ্রান্তকারী প্রচারণা।
খিলাফত ইসলামে ছিল প্রায় ত্রিশ বছর। তারপর একে ধরে রাখা যায়নি। এখন সে পরিস্থিতিও নেই। আর খিলাফত যদি শুরু করতে হয় তবে তা শুরু করতে হবে মক্কা মানে সৌদি আরব থেকে। সেখানে তো হিজবুত তাহিরি পা-ও রাখতে পারবে না। সৌদি বাদশারা পেঁদিয়ে আস্ত রাখবে না।
গণতন্ত্র যদি কাফিরদের মতবাদ হয় তবে ক্যানসার রোগের চিকিৎসাও কাফিরদের মতবাদ। কৃষির নানা আবিষ্কারও কাফিরদের ভাবনা। এই কাফির কাফির বলে গালাগালি থেকে এসব মূর্খরা কবে বের হয়ে আসবে? হা ঈশ্বর! খেলিছো এ বিশ্ব লয়ে.........................
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×