এওএল ও ইয়াহু একটি নতুন ঘোষণা দিয়েছে। তারা বলেছে স্প্যাম ঠেকাতে তারা ইমেইল প্রতি পয়সা দাবী করবে। অর্থাৎ চালু হবে ইলেকট্রনিক স্ট্যাম্প ব্যবস্থা।
প্রশ্ন হচ্ছে টাকা নিলেই কি থেমে যাবে স্প্যাম। অনেকেই মনে করেন এতে কাজ হবে। কারণ স্প্যাম পাঠান এরকম একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান যে মাত্র 1% স্প্যাম সফলতার মুখ দেখে। সুতরাং কয়েক হাজার সফল স্প্যামের জন্য তারা কয়েক মিলিয়ন স্প্যাম ছাড়েন। সুতরাং প্রতি ই-মেইলের জন্য যদি 1 পেনি চার্জ করা হয় তাহলে কয়েক মিলিয়নের জন্য বিলটা বেশ মোটা-তাজাই হবে। এতে আশা করা যায় কোম্পানিগুলো একটু দম নেবে।
কিন্তু এই ইলেকট্রনিক ডাক-টিকেট চালু হলে আমাদের কি হবে? ব্যক্তি পর্যায়ে গ্রাহকদেরও তো কড়ি গুণতে হবে। নাকি? সব সমস্যার সমাধান করতে এরা কেনো শুধু ফি বসানো, চার্জ ধরা, জরিমানা করার সমাধান বের করে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



