কবরে তাজা গাছের ডাল গেড়ে দেয়ার ঘটনা নবী মুহাম্মদ (দ
কেনো হাদিসে আছে, জ্ঞান অর্জন করতে প্রয়োজনে সুদূর চীন যাও; ভেবে দেখেন। সেখানে গিয়ে চৈনিকদের কাছ থেকে তাদের বিদ্যা শেখার জন্যই তো। তো তাদের কোনো বিদ্যাই তো আরব বিশ্ব দেখেনি আর মুসলমানরা অনুসরণ করেনি। তবে কি তা পরিত্যাজ্য। হাদিসের মর্মার্থ কিন্তু তা নয়। আপনার যুক্তি ও বুদ্ধি দিয়ে ভালো ও খারাপ গ্রহণ করবেন। চালুনির মধ্যে ফুটো খুঁজে নিন্দা-মন্দ করার কোনো মানে নেই।
সবশেষে একটি কথা, বাঙালী কাঠমোল্লাদের বক্তব্যের প্রতিধ্বনি করে ইসলামী চিন্তাবিদ হতে পারবেন না। নিজে পড়ুন এবং পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামের ভিন্নতর প্রয়োগ ও চিন্তা-ভাবনা দেখে মূল বিষয়টিকে অনুধাবন করতে চেষ্টা করুন। মানুষ দীর্ঘ গবেষণায়,সাধনায় বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছে। সে সম্পর্কে কোনো খোঁজখবর না নিয়েই কোনো বিষয় সম্পর্কে মনগড়া বক্তব্য দিয়ে নিজের মেধা-শক্তির অপচয় করবেন না। বিভিন্ন বিষয়ে মানুষের গবেষণা লব্ধ জ্ঞানের ওপর এখন প্রচুর বই পাওয়া যায়। অন্তরে কোনো পক্ষপাত না রেখে আগে পড়ুন এবং তারপর আপনি নিজে গবেষণা করে দেখান যে আপনার পূর্ববর্তী গবেষক যা বলেছেন তা কি কারণে ভুল ছিলো। এতে পূর্ববর্তী গবেষক ছোট হয়ে যাবে না। কারণ জ্ঞান সময়ের সাথে সাথে নতুন ধ্যান, ধারণা নিয়ে পরিপুষ্ঠ হয়। ধর্ম হয়না, কারণ ধর্মকে অসাড় করে রাখা হয়েছে।
পরের লেখাটি লেখার সময় যথাযথভাবে রেফারেনস দিন। হোক তা কোরান বা হাদিসের, বা পাশ্চাত্য লেখকের বইয়ের। যতক্ষণ পর্যন্ত সে যোগ্যতা অর্জন করতে না পারেন ততক্ষণ অন্ধকার ছড়ানো বন্ধ করুন।
*উপরের মন্তব্যটুকু আমি ওয়ালীর ব্লগে করেছি। কিন্তু যেহেতু লেখাটি বড় হয়ে গেছে এবং আমার পাঠকরা ওয়ালীর ব্লগে না গেলে সেটি দেখতে পাবেন না সেহেতু এটি এখানেও দিয়ে দিলাম।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




