লন্ডনের চোখে আগুনের বাজি
৩১ শে ডিসেম্বর, ২০০৫ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পার হয়ে গেল আরেকটি বছর। ইংরেজি এই নতুন বছর কাটলো লন্ডনে। ঠান্ডা ছিল যথেষ্ট। তবু বের হলাম। আন্ডারগ্রাউন্ড ট্রেনের ড্রাইভাররা আজ ধর্মঘটে। তাই চড়ে বসলাম বাসে। মেয়র কেন লিভিংস্টোনের শুভেচ্ছায় আজ কোনো টিকেট লাগবে না। গন্তব্য লন্ডন আই। বৃষ্টি পড়ছিল টিপ টিপ। টেমসের ওপরে যতগুলো সেতু আছে সবক'টি জনারণ্য হয়ে গেছে। আমরা যখন মিলেনিয়াম ব্রিজে জায়গা করে আকাশের দিকে তাকিয়ে আছি আতশবাজি দেখবো বলে তখন আমাদের আশে পাশে অনেকে শ্যাম্পেনের বোতল খুলছে। প্রথম আতশবাজির শব্দ শুনলাম। যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি তার সামনেই একটা বিতিকিচ্ছিরি বিলিডং। সুতরাং দেখা যাচ্ছে না কিছুই। সুতরাং সেখান থেকে নেমে ছুটলাম টেমসের পাড় ধরে। যত কাছাকাছি যাওয়া যায় আতশবাজির। অবশ্য একটু হাঁটতেই চোখে পড়ছিল লন্ডন আইকে ঘিরে আতশবাজির খেলা। শেষ পর্যন্ত এসে ঠাই নিলাম ব্ল্যাক ফায়ারস ঘাটে। মিনিট কয়েক নিশ্চিন্ত হয়ে দেখা গেল আতশবাজি।
খোদ ইংরেজের ঘরে নববর্ষ উদযাপন বলতে এটুকুই। আমাদের পাশে ষাটোর্ধ এক দম্পতি খুললো শ্যাম্পেনের বোতল। যদিও তারা দুজন নিজেরা নিজেদের গ্লাসে চুমুক দিলো তবু আমাদের দিকে সলজ্জ তাকিয়ে বললো হ্যাপি নিউইয়ার। হোক না শুকনো, মন্দ কি!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন