ভ্যালেন্টাইনস ডে: চিপ ও পিন দিবস
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রিটিশরা সবসময় ধীরে সুস্থে সময় নিয়ে কোনো কাজ করে। যত ভালো কাজই হোক তা। যথেষ্ট সময় তারা নেয়। নানা পক্ষের মত জানতে হবে তো। এই ভ্যালেন্টাইনস ডে কে ব্রিটিশ ক্রেডিট কার্ডকোম্পানিগুলো ব্যবহার করেছে ক্রেডিট কার্ডের সিকিউরিটি বাড়ানোর দিবস হিসেবে।
ক্রেডিট কার্ড চুরি করে চোরেরা শুধু স্বাক্ষর নকল করেই কাজ চালিয়ে দেয়। পেছনে তো স্বাক্ষর দেয়াই থাকে। সুতরাং ক্রেডিট কার্ড কোম্পানিগুলো ক্রেডিট কার্ডে এখন চিপ বসিয়েছে। ঠিক মোবাইলের সিম কার্ডের মত দেখায়। তবে আজ ভ্যালেন্টাইনস ডে থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হলে পিন নাম্বার দিতে হবে। শুধু স্বাক্ষরে কোনো কাজ হবে না। তা শুধু পিন নাম্বার চালু করার জন্য তারা বেছে নিয়েছে 14 ফেব্রুয়ারিকে। প্রচারণা চালিয়েছে আই লাভ পিন পোস্টার ছাপিয়ে।
সুতরাং এই ভালবাসা দিবসে পিন ছাড়া কোনো ভালবাসাবাসি নেই। সবই পিনযুক্ত ভালবাসা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই...
...বাকিটুকু পড়ুন
মারণঘাতক অটো রিক্সা এই ভিডিউটি দেখুন। এটি রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের প্রতিদিনের চিত্র। কি পরিমাণ মানুষ হত্যার সাথে জড়িত এই মারণঘাতক নামক অটো রিক্সা তার সঠিক পরিসংখ্যান জানা...
...বাকিটুকু পড়ুন
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন