কিন্তু তাদের গানের ভিডিও যেটি ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করা যায় তা এ পর্যন্ত 3 মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। এখানে উদ্ভিন্না যৌবনা পামেলার পরাজয়। শুধুমাত্র যৌনতার জায়গা বলে ইন্টারনেটের যে বদনাম ছিল তাও ঘুচলো।
ক্রেজি ফ্রগের মিউজিক হয়তো মূলত: শিশু-কিশোরদের কারণে জনপ্রিয় হয়েছে। তবে ওকে-গো গ্রুপের অনাকর্ষণীয় সদস্যদের সাধারণ নাচের অতি সাধারণ এই ভিডিও কেনো জনপ্রিয় হয়েছে তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
বিষয়টি যে কতো সাধারণ তা বুঝতে ভিডিওটি দেখতে হবে।
বাড়ির পেছনে মাত্র 13 পাউন্ড খরচ করে তারা সেরে ফেলেছে মিউজিক ভিডিও রেকর্ডিং। 16 বছরের এক মেয়ে করেছে নাচের কোরিওগ্রাফি। ডিসকো আর লাইন ড্যানসিং মিশিয়ে করা এই কোরিওগ্রাফিকে নৃত্যবিশারদরা আখ্যা দিয়েছেন আবর্জনা বলে। কিন্তু জনপ্রিয়তা? অভূতপূর্ব।
এরকম একটি মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার না করে পারি? (ভিডিওটি যদি দেখতে না পারেন তবে গুগল-এ সার্চ দিয়ে ওকে-গো'র ওয়েবসাইটে যেতে পারেন)। কৌতুহলীরা পাশে রাখা লিংকে খোঁচা দেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




