somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মশিক্ষা বলতে আমরা নিজ ধর্মকে জানা বুঝি কেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে স্কুল টেক্সট বুক বোর্ডের সুবাদে ধর্মশিক্ষা বলতে আমরা নিজ ধর্ম সম্পর্কে জানাকেই বুঝি। অর্থাৎ মুসলমানের সন্তান ইসলাম ধর্ম শিক্ষা। হিন্দুর সন্তান সনাতন ধর্মশিক্ষা ক্লাসে অংশ নেবে। [আমার ছোটবেলার বন্ধু রামকৃষ্ণ ভট্টাচার্যের সাথে আমি অবশ্য সনাতন ধর্মের ক্লাসে যেতাম। ওর বাবা মানে আমাদের পন্ডিত স্যার এজন্য আমাকে কোনোদিন প্রশ্ন করেননি। তিনি নিশ্চয়ই একজন কিশোরের জানবার ইচ্ছাকে গুরুত্ব দিতে জানতেন।]

শুধু নিজ ধর্ম সম্পর্কে জানাটাতো ধর্ম শিক্ষা হতে পারে না। ধর্মের যে বিষয় থাকবে তাতে পৃথিবীতে ধর্মের উৎপত্তি, বিভিন্ন ধর্মের বিশ্বাস ইত্যাদি সম্পর্কেকথাবার্তা থাকতে হবে। অন্য ধর্ম বিশ্বাস সম্পর্কে কিছুমাত্র না জেনে আমরা কীভাবে আধুনিক মানুষ হয়ে বেড়ে উঠবো। কীভাবে বুঝতে পারবো আমাদের পড়শি ভিন্ন ধর্মাবলম্বী মানুষটিকে।

চট্টগ্রাম সরকারী স্কুলের বৈষম্যমূলক সাম্প্রতিক ঘটনাকে যদি ব্যতিক্রম মনেও করি তবু সাধারণ ভাবেই তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক ধর্মের শিশুরা অন্য ধর্মের সম্পর্কে কোনো ধারণাই পাচ্ছে না। ধর্মকে স্কুলে পাঠ্য করতে হবে সামাজিক বিজ্ঞানের অংশ হিসেবে। সারা পৃথিবীতেই তাই আছে।

এর মধ্যে স্কুলে যেটুকু ধর্ম শিক্ষা দেয়া হয় তাও অত্যন্ত আংশিক। ইসলাম ধর্মের কথা ধরা যাক। ইসলামের যে বিভিন্ন রূপ আছে পৃথিবীতে সে সম্পর্কে কোনো ধারণা দেয়া হয় না। নতুন যে বিকাশ, শিশুরা তাদের চারপাশে দেখতে পায় সে সম্পর্কেও কিছু বলা হয় না। হোক তা মওদুদীর মতবাদ বা তাবলীগে জামায়াতের মত সাম্প্রতিক প্রবণতাগুলো। [জানি না জামায়াতী ইসলামী ক্ষমতার অংশীদার হওয়ার পর ইসলাম ধর্ম শিক্ষাকে নতুন আঙ্গিকে সাজিয়েছে কি না। আর তাতে মওদুদী বা তাবলীগের কথা আছে কিনা।]

পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক বাস করে। শিশুদেরকে অন্য ধর্মের সাধারণ ইতিহাস, বিশ্বাস ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া জরুরি। শুধু নিজ ধর্মের গুণ বর্ণনা করে দেয়া ধর্ম শিক্ষা তাদেরকে মৌলবাদী করে তুলতে বাধ্য। [পাঠ্যপুস্তকে শুধু রবীন্দ্র-নজরুলের কবিতা পড়ে আসা লোকজন যেমন আশি-নব্বই দশকের বা সাম্প্রতিক কবিদের কবিতাকে অপাঠ্য ভাবেন, তেমনি।]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×