somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালের ব্রিটিশ বুদ্ধি-3

১০ ই জানুয়ারি, ২০০৬ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দোষ স্বীকার না করাটা আমাদের বাঙাল সমাজে একটা বিশেষ স্টাইল। বিশেষত: নেতারা কখনও প্রকাশ্যে দোষ স্বীকার করেন না। হতে পারে এই স্বীকার থেকে আরো বেশি বিপদে পড়ে যাওয়ার ভয় তারা পান।
এই জায়গায় ব্রিটিশদের সাথে আমাদের অনেক মিল। গবেষণা না করেই বলা যায় প্রাক্তন প্রভুদের সাথে দু'শ বছর বসবাসেই আমরা এটা অর্জন করেছি। আমেরিকান নেতারা যেখানে সহজেই নিজের দোষ স্বীকার করেন, ক্ষমা চান, ব্রিটিশরা পারতপক্ষে তা করে না।
প্রথম উদাহরণ হতে পারেন লন্ডনের মেয়র কেন লিভিংস্টোন। জনৈক সাংবাদিককে নাৎসি ক্যাম্পের গার্ড বলে কটুক্তি করার পর প্রধানমন্ত্রী ব্লেয়ার পর্যন্ত তাকে বলেছিলেন ক্ষমা চাইতে। কেন ক্ষমা চাননি। কিছুদিন আগে প্রথমবারের মত ব্লেয়ার যখন তার নিজ দলের সদস্যদের ভোট না পাওয়ায় কংগ্রেসে হারলেন তখন তিনি মোটেই দ্্বিধান্বিত হননি। বরং আরো জোর দিয়ে বললেন, যা ঠিক তা যদি পরাজিত হয় তবুও ঠিক। একেবারে এই স্টাইলে বাঙাল নেতারা চাপাবাজি করে থাকেন। ব্লেয়ার দোষস্বীকারের গলিও মাড়াননি।
সজ্জন ভদ্রলোক বলে খ্যাত লিবারেল ডেমোক্র্যাট নেতা কেনেডি যখন পদত্যাগে বাধ্য হন তখন খুব হালকা করে স্বীকার করেন যে তার ড্রিংক প্রবলেম বলে একটা সমস্যা আছে। কিন্তু তিনি সরাসরি এই সত্য এতদিন অস্বীকার করে আসার জন্য অর্থাৎ মিথ্যা বলার জন্য ক্ষমা চান নি। বা অতিরিক্ত মদপান যে তার দলের ভীষণ ক্ষতি করেছে সে দোষও স্বীকার করেননি।
কি হয় দোষ স্বীকার করলে। অনেক ঘোর-পঁ্যাচের পর বিল ক্লিনটন স্বীকার করেছিলেন যে, মিস লিউনস্কি'র সাথে তার দেহ-সংযোগ ঘটেছিল। কিন্তু সরাসরি জনগণের কাছে তার এই দোষ বা ভুল স্বীকারের জন্য জনগণ তাকে ক্ষমা করে দিয়েছে।ক্ষমা করেছে তার কন্যা ও স্ত্রী। ব্রিটিশরা নিশ্চয়ই এতো সহজে ক্ষমা করে না। পতিত নক্ষত্রে তাদের কোনো আস্থা নেই।
বাঙালিরাও কি তেমন? না হলে এমন মিল কেনো দু'জাতিতে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×