লস্করের বিলাত আবিষ্কার-2
১৩ ই জানুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তাকিয়ে আছেন বিগ ব্রাদার
বিগব্রাদার বলে একটি টিভি প্রোগ্রাম চলে বিলাতের চ্যানেল ফোরে। রিয়েলিটি টিভি শো। সারা বাড়ি ভর্তিক্যামেরা। এমনকি টয়লেটেও আছে মাইক্রোফোন। সুতরাং যারা সেই ঘরে ঢুকেছেন বের না হওয়া পর্যন্ত তাদের কোনো প্রাইভেসি বলে কিছু নেই। জাতীয় টেলিভিশনে সবই দেখা যাচ্ছে। দেখছে মিলিয়ন মিলিয়ন লোক।
বিলাত এসে মনে হলো এদেশ সত্যি সত্যি বিগ ব্রাদারের দেশ। হাজার হাজার সিসিটিভি লাগানো সর্বত্র। ট্রেনে বাসেও রক্ষা নেই। মূলত: নিজের ঘর ছাড়া আপনি আছেন সরকার ও নিরাপত্তা বাহিনীর সার্বক্ষণিক তদারকির মধ্যে। টনি ব্লেয়ার অবশ্য চাচ্ছেন জাতীয় পরিচয় পত্র চালু করতে। সেটি চালু হলে মহাশূন্য থেকে প্রতিটি মানুষকে ট্র্যাকিং করা যাবে।
এর মাঝে নতুন একটি পাইলট প্রজেক্ট চালু হয়েছে শোরডিচে। এটি যদি সফল হয় তারপর সারাদেশে এরকম ব্যবস্থা চালুহবে। এই প্রজেক্টের ব্যবস্থায় এখন শোরডিচের অধিবাসীরা তাদের বাসার টেলিভিশনে সিসিটিভি'র লাইভ ছবি দেখতে পারবেন। আগে শুধু পুলিশ দেখতো এখন দেখবে যে কেউ। বাহ কি চমৎকার ব্যবস্থা এবং ব্যক্তিগত স্বাধীনতায় কি মারাত্মক হস্তক্ষেপ। যদি সারাদেশ জুড়ে এটি চালু হয় তবে বিলাত হয়ে উঠবে একটি বিগ ব্রাদারের দেশ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন