somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠ্যপুস্তকে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনুস

১৩ ই জানুয়ারি, ২০০৬ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি হাসান হাফিজুর রহমান দু:খ করেই বলেছিলেন তোমাদের অভিধানে শহীদ আছে গাজী নেই। তারপর অনেক বছর গত হয়েছে। কিন্তু আমরা এখনও আমাদের জীবিত ব্যক্তিত্বদের যথাযথ সম্মান দেখাতে শিখিনি।
আশা করা হয়ে থাকে মুহাম্মদ ইউনুস তার গ্রামীণ ব্যাংকের জন্য যেকোনো বছর পেয়ে যেতে পারেন নোবেল প্রাইজ। তা যদি তিনি নাও পান দারিদ্র্য দূরীকরণে তার নেতৃত্ব বিশ্বে আজ যথেষ্ট স্বীকৃত। এমনকি আমেরিকান পাঠ্যপুস্তকেও তার নাম উঠে এসেছে।
পরিবেশ বিজ্ঞানের বাইবেল বলা হয় যে বইটিকে তা বের হচ্ছে গত পঁচিশ বছর ধরে। লেখকের নাম টাইলার মিলার জুনিয়র। আর বইটির নাম লিভিং ইন দ্যা এনভায়রনমেন্ট। প্রকাশক স্বনামখ্যাত টমসন/ব্রুকস কোল কোম্পানী। বিশ্ববিদ্যালয়ে টেকস্ট বই হিসেবে এটি আমাকে ব্যবহার করতে হয়। সেই বইতে দারিদ্র্য দূরীকরণে মৌলিক চিন্তা ভাবনার কথা বলতে গিয়ে উদাহরণ টানা হয়েছে গ্রামীণ ব্যাংকের। আর বর্ণনা দেয়া হয়েছে মুহাম্মদ ইউনুসের কার্যপরিধি আর কষ্টসংকুল পথযাত্রার।
কিকরে পৃথিবীর পরিবেশ সমস্যার সমাধান করা যায় তার উদাহরণ হিসেবে গ্রামীণ ব্যাংকের দারিদ্র্য দূরীকরনের পদ্ধতি নিয়ে আলাদা একটি আধা পৃষ্ঠার বক্স সাজিয়েছেন লেখক/প্রকাশক। তাতে ভূয়সী প্রশংসা করা হয়েছে গ্রামীণ ব্যাংকের। সবশেষে জানানো হয়েছে গ্রামীণ ব্যাংকের এই মডেল আরো 58টি দেশে অনুসরণ করা হয়েছে এবং এ থেকে উপকার পাচ্ছে 36 মিলিয়ন লোক।
আমাদের দেশের পাঠ্যপুস্তকে মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক কি স্থান পেয়েছে। জাতির ভবিষ্যতদেরকে কি তাদের জাতির শ্রেষ্ঠ মানুষদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে টেকস্ট বুক বোর্ড?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×