এখন প্রয়োজন আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া
১৪ ই জানুয়ারি, ২০০৬ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোনো সন্দেহ নেই যে বাংলা ব্লগ চালু হওয়াটাই একটা বিরাট বড় বিষয় ছিল। কিন্তু এখন তা রীতিমত অতীত। প্রযুক্তি শুধু ব্যবহার করতে পারা, তাও প্রথমবারের মত এটাই যথেষ্ট নয়। একে ব্যবহার করতে হবে যথাযথভাবে।
সুতরাং এখন এই বাংলা ব্লগে যেসব শিশুসুলভ আচরণ দেখা যাচ্ছে তা থেকে নিজেদের উত্তরণ ঘটাতে হলে প্রয়োজন লক্ষ্য ও উদ্দেশ্যকে আকাশমুখি করা।
ব্লগারদেরকে লিখতে হবে সত্যিকার লেখার আনন্দে। নিজেদের পাঠকগোষ্ঠী তৈরি করার জন্য। নিজস্ব মতের পক্ষে যথেষ্ট যুক্তি দিয়ে পাঠককে নিজ দলে টানার চেষ্টা করতে হবে। অন্যকে গালাগাল করে নিজের মনে নিজে তৃপ্তি পেলেই চলবে না।
ব্লগ যাতে অন্যান্য লেখা বা সংবাদ মাধ্যমের সমান্তরাল আরেকটি মাধ্যম হয়ে উঠতে পারে সে চেষ্টা করতে হবে। এরকম বড় ও সুদূরপ্রসারী উদ্দেশ্য নিয়ে কাজ করলে মাথাটা শয়তান তার কারখানা বানাতে পারবে না।
সবার শুভ হোক এই কামনা করি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন