সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৬ দুপুর ১২:৫৬
লস্করের বিলাত আবিষ্কার-4
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
লন্ডনের স্কাইলাইন খুব সুন্দর। বিচিত্র ডিজাইনের বিলিডং একে দিয়েছে বহুমাত্রিকতা। আছে সেন্ট পলস গির্জার মতো সুদৃশ্য গম্বুজ ওয়ালা ভবন। বিগবেনের মত ঘড়িওয়ালা লম্বা সোনালী রংয়ের কারুকাজ করা দালান। আছে লন্ডন আই। বিশাল গোল এক বৃত্ত। যার ছোট ছোট ঝুলন্ত ডিমগুলোতে চড়ে ঘুরে ঘুরে দেখা যায় পুরো লন্ডন। এসব ভবনের মধ্যে নতুন সংযোজন হচ্ছে ঘেরকিন। সম্পূর্ণ কাঁচ দিয়ে বানানো নতুন এই ডিজাইনের ভবন পৃথিবীতে অদ্্বিতীয়। কিরকম আকার এই ভবনের? কারো কাছে মনে হয় এটি আনারসের মত। বাচ্চারা আনারস আঁকতে গেলে এরকম ঘর কাটে কাগজে। তামাকসেবীদের কাছে এটি একটি বড় সিগারেট। তবুও বেশিরভাগ লোকের কাছে এটি পরিচিত ঘেরকিন বলে। এই শব্দটির সাথে আমরা পরিচিত নয়। ঘেরকিন মূলত: ক্ষিরা সাইজের শসা। সুপারমার্কেটে বয়মের ভেতর তেলে ভেজানো আচার হিসেবে পাওয়া যায়। কিন্তু আমাদের কাছে ঘেরকিন শব্দটি খুব একটা সহজ ঠেকে না। তো বাঙালকে এই অস্বস্তি থেকে বাঁচাতে এগিয়ে এলো রম্য ও সেলিম। তারা এই ভবনের নাম করেছে নুনু বিলিডং। খুবই যুৎসই নাম। সব বাঙালির কাছেই সহজ সমাদর পায় নামটি। আমারও ভালো লাগে। ব্রিটিশরা যখন বাংলাদেশে যায় তখন প্রতিটি জায়গার নাম তারা বিকৃত করেছে। এখনও তারা বাংলাদেশকে বলে বেনগ্লাদেশ। তাই গ্রাম থেকে আসা বাঙালরা যখন ব্রিটেনের কোনো কিছুর বাঙাল নামকরণ করে তখন ভালোই লাগে। যেমন বার্মিংহামকে এখানে বাঙালরা বলে বর্মিগ্রাম। সে হিসেবে ঘেরকিনের নাম নুনু বিলিডং খারাপ না।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সৌভাগ্যের কপাল

এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই... ...বাকিটুকু পড়ুন
ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন
ময়নাদ্বীপের মাঝি

(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)
পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি কি ?

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।