somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোর নীচে খোঁজা

২৭ শে জানুয়ারি, ২০০৬ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব ইজতেমায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পত্রিকায় সেখানে র্যাবের পাহারা দেখে নাসিরুদ্দিন হোজ্জার একটি গল্প মনে পড়লো। গল্পটি সম্পূর্ণ মনে নেই। তবু সারমর্মটিই বলি।
এক লোক রাতের বেলা হোজ্জাকে দেখলো রাস্তায় কিছু একটা খুঁজছেন। তো ভদ্রলোক হোজ্জাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন? হোজ্জা বললেন জি্ব, আমার ঘরের চাবিটি ঐ অন্ধকারে পড়ে গেছে। ভদ্রলোক অবাক হয়ে বললেন, চাবি যদি ঐ অন্ধকারে পড়ে থাকে তবে আপনি এই আলোর নীচে খুঁজছেন কেনো? হোজ্জা বললেন, বাহ, এ কোনো কথা হলো? অন্ধকারে কোনো জিনিস কি খুঁজে পাওয়া যায়? খুঁজতে হলে আলোতেই তো খুঁজতে হবে।
র্যাব বা পুলিশ কি সেকারণেই ইজতেমা পাহারা দিচ্ছে। এ কি আলোতে হারিয়ে যাওয়া চাবি খুঁজে পাওয়ার চেষ্টা?
আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মুসলি্ল জমায়েতে বোমা ফেটেছে বলে তো খবর দেখিনি। ফাটবেই বা কি করে। বোমা তো আর নিজে নিজে ফাটে না। কেউ না কেউ ফাটায়। সরকার নিজেই স্বীকার করছে এগুলো ফাটাচ্ছে ইসলামী জঙ্গীবাদীরা। যারা বোমা ফাটিয়ে তাদের ইচ্ছামাফিক আল্লাহর শাসন কায়েম করতে চায় ।তো তারা কেনো ইজতেমায় বোমা ফাটাতে যাবে। বরং তাদের অনেকেই হয়তো ওখানে আত্মগোপন করে আছে।
সম্প্রতি বোমা ফাটলো মেহেরপুরে কীর্তনের অনুষঠানে। বোমা ফেটেছে গির্জায়। আহমদিয়াদের মসজিদে। বোমা ফেটেছে বৈশাখী মেলায়। বোমা ফেটেছে উদীচির অনুষ্ঠানে। বোমা ফেটেছে সিপিবি বা আওয়ামী লীগের অনুষ্ঠানে। কই বোমা তো কখনো ডানপন্থী বা ইসলামী দলগুলোর অনুষ্ঠানে ফাটে নি। বোমা সিনেমা হলে ফেটেছে। কোনো মিলাদ মাহফিলে তো ফাটেনি। হঁ্যা, বোমা মাজারে ফেটেছে। সে তো ওয়াকিবহাল মাত্রই জানেন কারা মাজার ও কবর বিরোধী বক্তব্য দিয়ে থাকেন। কোন মুসলমান সম্প্রদায় জান্নাতুল বাকীর সব কবর সমান করে দিয়েছিলেন এজন্য যাতে কেউ তথাকথিত কবর-পূজা না করে। যারা দেশ শাসন করেন তাদের এসব না জানার কথা নয়। তারা জানেন। তবে তারা জানেন একটু বেশি।
এবং দেশ এখন এসব বেশি জানা অতি চালাকদের খপপরে। তারা বেশি জানেন বলেই যেখানে চাবি হারিয়েছে সেখানে না খুঁজে আলোর নীচে এসে খুঁজেন। তাদের এসব খোঁজাখুঁজি হয়তো মিডিয়ার আলোয় আসবে এই উপর চালাকি নিয়েই তারা সন্তুষ্ট। কিন্তু তারা অচিরে এই সত্যও জানতে পারবেন যে, অতি চালাকের শেষ গতি খুব সুবিধার হয়না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×