আরেক দফা নাসিরুদ্দিন হোজ্জা
২৭ শে জানুয়ারি, ২০০৬ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইজতেমায় জঙ্গি মুসলিম রুখতে পাহারা নিয়ে লেখা আমার ঠিক আগের ব্লগটিতে হোজ্জার একটি গল্প বলেছিলাম। কিন্তুমহামতি হোজ্জার কোনো ছবি দেইনি। পরে খারাপ লাগলো এই ভেবে যে, কালো পোশাক পরা র্যাবের ছবি প্রাসঙ্গিক হলেও হোজ্জার ছবিই লেখাটিকে বাড়তি রস জোগান দিত। সেজন্যই আরেক দফা নাসিরুদ্দিন হোজ্জা। ক্যামেরা তখনও আবিষ্কার হয়নি। সুতরাং হোজ্জার ছবি মানে শিল্পীর গভীর কল্পনা শক্তির পরিচয়।
ছবি দিলেই তো আর ব্লগ হয়ে যায় না। সুতরাং একটি কৌতুকও সাথে লিখি। কালো পোষাকের র্যাব নিয়ে তো আর হোজ্জার কোনো কৌতুক নেই। তবে কালো পোষাকের কাউয়া নিয়ে আছে।
হোজ্জার স্ত্রী নদীতে কাপড় ধুতে গেছেন। এমন সময় এক কাক এসে ছোঁ মেরে নিয়ে গেলো তার সাবান। স্ত্রী হোজ্জাকে বললেন, ঐ যে কাকের পেছনে দেঁৗড়াও। সাবানটা নিয়ে এসো। হোজ্জা বললেন না থাক, ওরই সাবানটা বেশি দরকার। স্ত্রী বললেন, কেনো, ওর কেনো বেশি দরকার হতে যাবে? হোজ্জা বললেন, দেখছো না তোমার কাপড়গুলোর ছেয়ে ওর গায়ে যে কাপড় সেগুলো বেশি কালো। সাবান তো আগে তারই চাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু...
...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন