
লিফ কারভিং আর্ট মূলত গাছের পাতাকে বিভিন্নভাবে কেটে ছবি বা ডিজাইন তৈরীর পদ্ধতি।সামহোয়ার এই প্রথম এ সংক্রান্ত একটা পোস্ট দেখে বেশ আগ্রহী হয়েছিলাম।সেখান থেকে কিছু ছবি ডাউনলোড করে নিয়ে গিয়ে আমার ছোট বোন কে দেখিয়েছিলাম।এরপর সে নিজ হাতে কিছু লিফ আর্ট করেছে।সেগুলোর ছবিই মূলত এখানে শেয়ার করব কারন এব্যাপারে তার কাছে আমি প্রতিশ্রুতি বদ্ধ।
সহজে লিফ আর্ট করার পদ্ধতিঃ
লিফ আর্টের জন্য প্রথমেই লাগবে পাতা।গাছের তাজা রসাল এবংবড় সাইজের পাতা হলেই ভাল হয়।যেসন পাতা একটু মুচমুচে ধরনের সেগুলো কাটতে গেলে একটু সমস্যা হয় অনেক সময় সঠিক ডিজাইন আসেনা।যেমন কাঁঠাল পাতা।নমনীয় কিন্ত রসাল পাতা হলে সবচেয়ে সুবিধা।যেমন বট বা পাকুড় গাছের পাতা।
কাজ শুরুর আগে পাতাগুলো ভালমত ধুয়ে পানি ঝরিয়ে তাতে নিজের পছন্দ মত ডিজাইন কলম বা পেন্সিল দিয়ে এঁকে নিন।এরপর ধারালো এন্টি কার্টার বা নতুন ব্লেড দিয়ে পাতা ডিজাইন অনুযায়ী কাটুন।ব্যস হয়ে গেল আপনার লিফ আর্ট।
এবার এটিকে সংরক্ষনের পালা।পাতাগুলো সমানভাবে কোনো ভারী বই,ডিকশনারী বা খাতার মাঝে কিছুদিন রেখে দিন।এতে পাতার রস শুকিয়ে যাবে কিন্ত ভারের কারনে পাতা কুঁচকে যাবে না।পুরোনো খবরের কাগজের ভাঁজে রেখে বিছানার তোশকের নিচেও পাতাগুলো রাখতে পারেন।একসাথে একাধিক পাতা রাখবেন না তাতে এগুলো একে অন্যের সাথে জড়িয়ে যেতে পারে।
এভাবে সংরক্ষিত পাতা অনেকদিন ভাল থাকে।যারা মনের আনন্দের জন্য সৃজনশীল কাজ করতে ভালবাসেন তাদের জন্য লিফ কারভিং আর্ট হতে পারে আনন্দায়ক সময় কাটানোর উপায়।নিজ হাতে করা লিফ আর্ট প্রিয় বন্ধুকে উপহার হিসাবে দিতে পারেন।কার্ডের সাথে লাগিয়ে ব্যতিক্রমধর্মী উপহার হিসাবে প্রিয়জনের অভিমান ভাঙ্গানোর জন্যেও চমতকার কাজে লাগতে পারে জিনিসটি।পছন্দ মত কিছু লিফ আর্ট করে নিজের ঘরের দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে দেয়ালে ব্যাতিক্রম সৌন্দর্য ও সৃষ্টি করতে পারেন।প্রিয় অথচ পুরোনো গল্পের বইটির নতুন মলাটের সাথে লাগানো লিফ আর্ট এনে দিতে পারে নতুন ভাললাগার অনুভুতি।
বোনের করা কিছু লিফ আর্টঃ










নেট থেকে পাওয়া আরো কিছু চমতকার ছবিঃ






অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



