
অনেক সাধ করে মেহেদি পাতাগুলো তুলেছিলাম
তোমার হাতে আল্পনা আঁকব বলে,
অনেক সখে এই লাল বেনারশি কিনেছিলাম
তন্নতন্ন করে পা দুটো অবিশ্রান্ত ছুটিয়ে;
তোমায় সাজাবো মনের মত করে,
মেহেদি পাতা সব শুকিয়ে গেছে
ও বেনারশি আজও পাট করে গোছানো আছে
আলমিরায়,
চুড়িরর গোছা যা কিনেছিলাম
এখন আমার দিকে তাকিয়ে করুণ হাসি হাসে।
সবই আছে আগের মত
তুমি দেখে যেও,
আমি আছি
মেহেদি পাতা আছে
লাল বেনারশি আছে
তোমার জন্য জমিয়ে রাখা ভালবাসাও আছে,
তুমিই শুধু অন্যের বুকে মাথা রেখে
স্বপ্ন আঁকিছ অন্য জগতে।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



