somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যোগ্যতার স্বীকৃতি

১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এই পৃথিবীতে স্বীকৃতি অর্জনের একমাত্র মাপকাঠি সক্ষমতা অর্থাৎ ব্যক্তিগত যোগ্যতা। স্বজনপ্রীতির মাধ্যমে অর্জিত সাফল্যের কার্যকারীতা সীমাবদ্ধ থাকে নিজস্ব পরিমন্ডলের ক্ষুদ্র গন্ডিতে। কিন্তু কেউ যখন আন্তর্জাতিক মহলের আস্থা অর্জনে সক্ষম হয় তখন তার ব্যক্তিগত যোগ্যতায় সন্দেহের কোন অবকাশ থাকে না। এমনই সন্দেহাতীত সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তিনি উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়ার জন্য প্রবর্তিত ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’-এর আন্তর্জাতিক জুরিবোর্ডের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। কুয়েতের অর্থ সাহায্যে পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০ হাজার মার্কিন ডলার যা প্রতিবছর একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়ে থাকে। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নিয়ে গঠিত আন্তর্জাতিক জুরিবোর্ড এ পুরস্কারের জন্য যোগ্যতম প্রার্থীকে খুঁজে বের করার দায়িত্ব পালন করে থাকে। দেশি-বিদেশি পরিমন্ডলে নিরলসভাবে কাজ করে অটিষ্টিক শিশুদের সার্বিক মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় ইউনেস্কো মহাপরিচালক আগামী দুই বছরের জন্য সায়মা ওয়াজেদ পুতুলকে এই জুরিবোর্ডের চেয়ারপার্সন হিসেবে মনোনীত করেছেন। এই জুরিবোর্ডের অপর চার সদস্য হলেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল র্যানপোর্টিয়ার কাটালিনা দেবানদাস আগুইলার, লেবাননের সাংবাদিক মে শিডিয়াক, অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস মিয়েসেনবার্গার ও মার্টিন বাবু মেসিগুয়া। জুরিবোর্ডের চেয়ারপার্সন হিসেবে তার এই মনোনয়ন এক বিরল সাফল্য, আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জলতর করে তুলেছে। এক‌ই সঙ্গে নিন্দুকদের মুখে চুনকালি মাখিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর রত্নগর্ভা মায়ের স্বীকৃতিকে অধিকতর সুসংহত করেছে। অভিনন্দন সায়মা ওয়াজেদ পুতুল, এই অসামান্য স্বীকৃতি অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে জাতি হিসেবে আমাদেরকে গর্বিত করার জন্য।


সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×