somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

SWAT এর জন্য

১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একাত্তরের পরাজিত অপশক্তির এদেশীয় দোসর আর ক্ষমতালিপ্সু চিহ্নিত কুচক্রীরা তাদের অব্যাহত ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি দেশব্যাপী ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কিন্তু সন্ত্রাস আর জঙ্গীবাদের বিরুদ্ধে বর্তমান গণতান্ত্রিক সরকারের জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নে এই অপচেষ্টা অঙ্কুরেই ব্যর্থ হয়ে গেছে। কিন্তু অদূর
ভবিষ্যতে সন্ত্রাস আর জঙ্গীবাদের বৈশ্বিক হুমকি যেন এ দেশের স্থিতিশীলতায় আঘাত করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা উন্নয়নে সরকারের পক্ষ থেকে কিছু সময়োপযোগী উদ্যোগ গৃহিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আন্তঃদেশীয় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের সর্বাধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত টিম স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস (সোয়াত) এর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে তাদের জন্য আমেরিকা থেকে কেনা হচ্ছে ১০ কোটি টাকার আধুনিক সরঞ্জাম। এই সরঞ্জামের মধ্যে রয়েছে অত্যাধুনিক রায়ট কার, বুলেট প্রুফ জিপ, স্নাইপার রাইফেল ও মিরো। তাদের নতুন ‘রায়ট কার’ হবে আকারে বড়। এতে কমপক্ষে ১০ জন সদস্য বসে ভেতর থেকে সন্ত্রাসী ও দুর্বৃত্তদের দমন করার জন্য টিয়ার গ্যাস, রাবার বুলেট ও গুলি ছুড়তে পারবে। কেনা হবে বুলেট প্রুফ জিপ, যাতে দুর্বৃত্তদের ঘাঁটি ও ঘটনাস্থলের নিকটবর্তী হতে পারবে সোয়াটের সদস্যরা। ভেতরে থেকে গুলিও ছুঁড়তে পারবে। সন্ত্রাসীরা তাদের জিপকে লক্ষ্য করে গুলি ছুঁড়লেও বুলেট প্রুফ হওয়ার কারণে এর আরোহীরা নিরাপদ থাকবে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও ৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। কেনা হচ্ছে স্নাইপার রাইফেল, যার টেলিস্কোপের সাহায্যে নির্ভুলভাবে টার্গেটকৃত ব্যক্তিকে ঘায়েল করা যায়। এছাড়াও সোয়াটের বোম্ব ডিসপোজাল ইউনিটের জন্য যন্ত্র কেনা অত্যাধুনিক ‘মিরো’ নামের যন্ত্র, যা দিয়ে গাড়ির মধ্যে থাকা যে কোন বিস্ফোরক দ্রব্য চিহ্নিত করা যাবে। সাম্প্রতিক সময়ে জনগণের সহযোগিতায় দেশে সন্ত্রাস ও জঙ্গি দমনের বিভিন্ন অভিযানে পুলিশ ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে বিভিন্ন পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় অনেক স্পর্শকাতর স্থানে অভিযান চালাতে দক্ষ পুলিশের পাশাপাশি প্রয়োজন হয় অত্যাধুনিক সরঞ্জামের। এ বিষয়াদি বিবেচনায় পুলিশের সর্বাধুনিক প্রশিক্ষিত টিম সোয়াট গঠন করা হয়েছিল। টিমটি ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সফলতার সঙ্গে অভিযান চালিয়ে জঙ্গিদের দমন ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের সক্ষমতা আরও বাড়ানোর জন্যই বিদেশ অত্যাধুনিক নতুন সরঞ্জাম কেনার এই সময়োপযোগী উদ্যোগ। উল্লেখ্য, সোয়াট টিমের সব সদস্য যুক্তরাষ্ট্র থেকে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। বর্তমানে ডিএমপিতে সোয়াটের সদস্য সংখ্যা ৭৫ জন, সদস্য সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন আছে। এই বাহিনী দুঃসাহসিক অভিযান পরিচালনার সময়েও জন নিরাপত্তার কথা চিন্তা করে অত্যন্ত দক্ষতার সাথে অভিযান পরিচালনা করে। আধুনিক সরঞ্জাম প্রাপ্তিতে সোয়াটের সক্ষমতা বৃদ্ধি পেলে সন্ত্রাস আর জঙ্গীবাদের বিরুদ্ধে বর্তমান গণতান্ত্রিক সরকারের জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে, দেশের সার্বিক স্থিতিশীলতায় নিশ্চিত হবে অর্থনৈতিক অগ্রগতির অব্যাহত অগ্রযাত্রা।


সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×