somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ মাসেই খুলনা-কলকাতা ‘মৈত্রী এক্সপ্রেস-২’ ট্রেন সার্ভিস চালু

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ মাসেই খুলনা-কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে। খুলনার সঙ্গে কলকাতার সরাসরি রেল যোগাযোগে শুরুতেই যুক্ত হচ্ছে যশোর। খুলনা থেকে যশোর হয়ে কলকাতায় যাতায়াত করবে ‘মৈত্রী এক্সপ্রেস-২’। এই রেল যোগাযোগ চালুর জন্য তোড়জোড় চলছে পুরোদমে। এই রুটে নিরবচ্ছিন্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে যশোর জোনের আওতায় ইমিগ্রেশন, কাস্টমস ও পুলিশ ব্যারাক নির্মাণসহ বেনাপোল পর্যন্ত ৮ দশমিক ৮ কিলোমিটার রেলপাতি ও স্লিপার বসানোর কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই রেল যোগাযোগের জন্য খুলনা-যশোর-বেনাপোল-কলকাতা রুট সংস্কারকাজ সম্পন্ন হবে। চলতি মাসের শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে রেল যোগাযোগ চালু হবে বলে আশা করা যাচ্ছে। এই রেল চালু হলে যশোর-বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতা পর্যন্ত ৮০ কিলোমিটার পথে কষ্ট, সময় ও খরচ কমে যাবে। ইমিগ্রেশন, কাস্টমস ও পুলিশ ব্যারাক নির্মানের কাজ চলছে দ্রুত গতিতে। বেনাপোল বন্দরে ইমিগ্রেশন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৯৩ লাখ টাকা। তার পাশে ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন রয়েছে কাস্টমস ভবন ও ৪৪ লাখ টাকা ব্যয়ে যাত্রী নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশের একটি ব্যারাক। বর্তমানে সেখানে রঙ ও টাইলস বসানোর কাজ চলছে। শুধু এই তিনটি অবকাঠামোয় সরকার ব্যয় করছে দুই কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া রেললাইন সংস্কার ও স্লিপার বসানো হচ্ছে। যশোর থেকে বেনাপোল পর্যন্ত ৩৭ কিলোমিটার পথের মধ্যে ৮ দশমিক ৮ কিলোমিটার রেলপাতি ও স্লিপার বসানোর কাজ দ্রুত এগিয়ে চলেছে।


সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকার বদলায়, স্বাধীনতার ঘোষকও বদলায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:০৫


বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর আগে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক কিছু হয়েছে। সরকার এসেছে, সরকার গেছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্র এসেছে, আবার গণতন্ত্রও চলে গেছে। কিন্তু একটা কাজ... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×