somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

8-| 8-| গুগলের ঘোষণায় 8-| 8-| তোলপাড় বিশ্ব 8-| 8-|

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত সপ্তাহে হঠাৎই গুগলের এক ঘোষণা তোলপাড় তুলল প্রযুক্তি-বিশ্বে। শত কোটি ডলারের চীনের সার্চ ইঞ্জিন বাজার ছেড়ে তারা এবার ফিরতি পথে হাঁটবে! শুধু তাই নয়, এখন থেকে গুগল সার্চ ইঞ্জিনে চীন সরকারের আর কোনো কাটছাঁট মানতে রাজি নয়। আর এ ঘোষণার মধ্য দিয়েই চীন-গুগলের সম্পর্ক এখন পেঁৗছে গেছে হিমাঙ্কে। এর জের লেগেছে এখন বেইজিং-ওয়াশিংটন সম্পর্কেও।

২০০৬ সালে মুক্ত বাণিজ্যের পতাকাবাহী যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে এক দেশ দুই নীতির চীনে প্রবেশ করে গুগল। সেই সঙ্গে চীনা সরকারের নজরদারি ক্ষমতা মেনে নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে লেরি পেজ ও সার্গেই ব্রিনের হাত গড়ে ওঠা প্রতিষ্ঠানটি। যাদের ইতিহাস, সংস্কৃতি এবং নৈতিকতা অন্য সবার চেয়ে আলাদা বলে মত ছিল বিশেষজ্ঞদের। কিন্তু তাদের হতাশ করে গুগল চীনা সরকারের কথামতো বন্ধ করে দেয় কিছু ওয়েবসাইট। ১৯৮৯ সালের তিয়েনআমেন স্কয়ার বিদ্রোহ, তিব্বত ইস্যু অথবা ফালুং গংয়ের মতো চীন সরকারের কাছে স্পর্শকাতর বিষয়গুলোকে গুগল তাদের সার্চ ইঞ্জিন আওতার বাইরে রাখে।

সম্প্রতি চীন পর্নোগ্রাফিক সাইট বন্ধের সিদ্ধান্ত নিলে তাও মেনে নেয় গুগল। আর সেই সঙ্গে বাড়তে থাকে নিজ দেশের 'মুক্ত ইন্টারনেট' সমর্থনকারীদের সমালোচনা। সবই মুখ বুজে সহ্য করেছিল গুগল। তার কারণ অবশ্য একটাই_চীনের বিশাল সম্ভাবনাময় বাজার। যার ভোক্তাসংখ্যা এখন ৩৮ কোটি ৪০ লাখ। এর ৬০ শতাংশ বাজার দখলকারী চীনের স্থানীয় সার্চ ইঞ্জিন বাইদু'র সঙ্গে প্রতিযোগিতা করে গুগল তার নিজস্ব একটি অবস্থানও এতদিনে তৈরি করে নিয়েছিল। কিন্তু হঠাৎ এই 'চীন ছাড়ো' হুমকি কেন? গুগলের ক্ষেপে ওঠার কারণ হ্যাকিং। চীনের অনেক জি-মেইল গ্রাহক ইদানীং হ্যাকিংয়ের শিকার হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে এসব গ্রাহক সাধারণ নন বরং প্রত্যেকেই রাজনৈতিক কিংবা মানবাধিকার কর্মী। এদের কেউ কেউ আবার পশ্চিমা। ব্যক্তি অধিকারে বিশ্বাসী সংস্থাটি এবার তাই বেশ সোচ্চার হয়ে উঠেছে। তাদের কথা চীনা সরকারের সঙ্গে কোনো দফারফা না হলে এ দেশই ছাড়বে গুগল। এ বিষয়ে চীন সরকার কিছুটা নড়েচড়ে বসলেও বাড়তি কোনো উদ্যোগ অবশ্য নেয়নি। তাদের কথা, যেকোনো দেশের প্রতিষ্ঠানই চীনে ব্যবসা করতে পারে। তবে তার আগে শ্রদ্ধা রাখতে হবে দেশটির আইন আর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি।

এদিকে ওবামা প্রশাসন চীনের এমন আচরণকে দেখছে মুক্ত বাণিজ্য সংস্থায় অঙ্গীকারের বরখেলাপ হিসেবে। সেই সঙ্গে গুগলের অভিযোগের জবাবও চেয়েছে তারা বেইজিংয়ের কাছে। শেষ পর্যন্ত এ ঘটনা কতদূর গড়ায় তা-ই এখন দেখার বিষয়।
সূত্র: ইন্টারনেট
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×