তোমার চোখের কোণে
যে স্বপ্ন আঁক,
সে স্বপ্নে যেন থাকি আমি,
তোমার দেহের প্রতিটি লোমকূপে,
আমি যেন নিঃশ্বাস ফেলি
সেটুকু সুযোগ আমায় দিও |
তোমাকে নিয়ে ভাবতে ভাবতে
হঠাতই কল্পনা বিলাস করি,
সংসার যাপন করি তোমার সাথে |
তোমাকে নিয়ে বেশ গোলক ধাঁধাঁয়
পড়ে যাই খুব সহজে,
কল্পনা জগতের রাণী আমার !
শুধু কল্পনা নয়, বাস্তবে তুমি
আমার স্বপ্নচারিনী,
আমার চিত্ত হরণকারী হরিণী |
বড় কষ্টে বড় স্বপ্ন দেখি
যা শুধু তোমাকে ঘিরে
আবর্তন করে,
পাঁক খায় স্বপ্নগুলো
নিউক্লিয়াসকে কেন্দ্রকরে যেমন ইলেক্ট্রন,
সর্বদা ঘুরছে নিজ কক্ষপথে,
তেমনি তোমাকে কেন্দ্র করে আমি ...||
.
.
[উৎসর্গঃ তোমাকে, ০২.১২.১৫]


সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




